বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না: মিথিলা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম

থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্সে মূল মঞ্চে প্রতিযোগিতা শেষে ১৯ দিন পর দেশে ফিরলেন তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছেন তিনি।

বললেন, ‘আমি একটু সরাসরি কথাগুলো বলছি। এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না। সেরা ৩০-ই চূড়ান্ত। এর বেশি ওরা দেবে না। বিজয়ী হতে হলে অনেক কাজ করতে হবে।’

মিস ইউনিভার্সে মিথিলা। ছবি: সংগৃহীতমিথিলার ভাষ্য, ‘সেরা ৩০-এ যাঁরা জায়গা পেয়েছেন, প্রত্যেকেই মুকুট পাওয়ার মতো শক্তিশালী প্রতিযোগী।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে এবারই প্রথম কেউ এত বড় মঞ্চে পজিশন পেল। এটা আমাদের কাছে জয়ের মতো। আমি বাংলাদেশের জন্য রেভ্যুলিউশন এনেছি। দেশের মানুষ অনেক সাপোর্ট করেছে, ভোট দিয়েছে—এজন্য কৃতজ্ঞ। যাঁরা ভবিষ্যতে এই মঞ্চে বাংলাদেশ থেকে প্রতিযোগিতা করবে, তাদের যেকোনো সহায়তা করব।’

প্রতিযোগিতার সময় বিকিনি পরায় দেশে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘ক্লোজড ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম ও সুইম স্যুট—এই চারটি বিষয়ে মার্কিং করা হয়। এগুলো ঠিকভাবে করতে না পারলে সেরা ৩০-তো দূরের কথা, কোনো পজিশনই পাওয়া যাবে না। আমি সেরা ৩০ হয়েছি সুইম স্যুট রাউন্ডের কারণেই। বিকিনি আমি প্রথম পরিনি। এর আগেও অনেকে পরেছে। আমি কোনোভাবেই আমার দেশকে ছোট করিনি।’

মিথিলা জানান, দেশে ফেরার আগেই একটি সিনেমার অফার পেয়েছেন। শিগগিরই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ওয়েব ফিল্ম ‘থার্সডে নাইট’।

মিস ইউনিভার্সে মিথিলা। ছবি: সংগৃহীতএবারের আসর ঘিরে ছিল তুমুল বিতর্ক। প্রতিযোগিতা শুরুর আগে আয়োজকদের হাতে অপমানিত হন মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ, যা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে প্রতিযোগীদের মধ্যে। তবে সব আলোচনা-পাল্টা আলোচনা শেষে বিজয়ী হন ২৫ বছর বয়সী এই সমাজকর্মী।

প্রথম রানারআপ হন মিস থাইল্যান্ড প্রবিনার সিং। এর তিন দিন আগে নির্বাচনপ্রক্রিয়াকে অস্বচ্ছ বলে অভিযোগ তুলে দু’জন বিচারক পদত্যাগ করায় উত্তেজনা আরও বেড়ে যায় পুরো আয়োজনে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর