‘ফিডব্যাক’র প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার আর নেই

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

জনপ্রিয় ব্যান্ড ‘ফিডব্যাক’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট সেলিম হায়দার মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সামাজিকমাধ্যমে তাঁর মৃত্যুর বিষয়টি ফিডব্যাকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জানা যায়, ক্যানসারসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন এ গিটারিস্ট।

ফিডব্যাক’র আরেক প্রতিষ্ঠাতা সদস্য সংগীতশিল্পী ফুয়াদ নাসের বাবু জানান, রাজধানীর হাতিরপুল পুকুরপাড় জামে মসজিদে আজ বাদ জুমা সেলিম হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে।

ফিডব্যাক গঠন করার আগে সেলিম হায়দারের প্রথম ব্যান্ড ছিল ‌‘সন্ন্যাসী’। প্রয়াত গায়ক শেখ ইশতিয়াক ছিলেন এই ব্যান্ডের ভোকাল।

পরবর্তী সময়ে সেলিম ‘ফিডব্যাক’, ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডে লিড গিটার বাজান। সবশেষ ‘উল্লাস’ ও ‘সেলিম হায়দার ও ফ্রেন্ডস’ ব্যান্ডে বাজাতেন তিনি। তাঁর সুর করা ফিডব্যাকের দুটি জনপ্রিয় গান হলো ‘এইদিন চিরদিন রবে’ ও ‘ওই দূর থেকে দূরে’। 

অসংখ্য গানে গিটার বাজানো এই গিটারিস্ট বাজিয়েছেন প্রখ্যাত শিল্পী রুনা লায়লার সঙ্গেও। সেলিম হায়দার মূলত লিড গিটারিস্ট হলেও বেস, রিদম ও কি-বোর্ডেও বেশ পারদর্শী ছিলেন।

প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
দেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় নাম মাহফুজ আনাম জেমস। মঞ্চে তাঁকে নিয়মিত দেখা গেলেও ব্যক্তিগত ও পারিবারিক জীবন বরাবরই আড়ালে রাখেন ‘নগরবাউল’খ্যাত এই রকস্টার। ফলে একজন বাবা কিংবা স্বামী হিসেবে...
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিক সূত্রে জানা যায়,...
দীর্ঘ একযুগ পর পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ঈদুল আজহা উপলক্ষে সোমবার (২৫ মে) মিউজিক্যাল ফিল্ম আকারে প্রকাশিত হয়েছে ‘মাওলা’ শিরোনামের সেই অ্যালবামের টাইটেল সংগীত।
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর