‘একটা চাদর হবে চাদর’খ্যাত জেনস সুমন মারা গেছেন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

চিরঘুমের দেশে পাড়ি জমালেন ‘একটা চাদর হবে চাদর’খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন। হৃদরোগ আক্রান্ত হয়ে আজ বেলা ১২টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য জানিয়েছেন গায়কের ঘনিষ্ঠ ছোটভাই নাদিম।

তিনি জানান, আজ সকাল থেকে বুকে তীব্র ব্যথায় ভুগছিলেন সুমন। তারপর দ্রুত তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষমেশ আর বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই তিনি মারা গেছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা।

নাদিম আরও জানান, গতকালও সুস্থ-স্বাভাবিক ছিলেন জেনস সুমন। আজ সকাল থেকে হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি আরও গুরুতর হয়ে দাঁড়ালে জরুরিভিত্তিতে তাঁকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা গায়ককে মৃত বলে ঘোষণা করেন।

একটা চাদর হবে চাদর গান খ্যাতি কুড়িয়েছেন জেনস সুমন। ছবি: সংগৃহীত

মৃত্যুকালে জেনস সুমন তাঁর স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন।

নব্বই দশকের শেষদিকে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন এই গায়ক। ২০০২ সালে বি‌টিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘একটা চাদর হবে চাদর’ গানটি প্রচার হলে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেন তিনি। গায়ক হিসেবে অর্জন করেন তুমুল জনপ্রিয়তা।

এর আগে, ১৯৯৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। একে একে তিনি উপহার দেন ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ বেশকিছু অ্যালবাম। ২০০৮ সালে ‘মন চলো রূপের নগরে’ অ্যালবামের পর দীর্ঘ বিরতিতে যান তিনি। সবশেষ সেই ১৬ বছরের বিরতি ভেঙে গত বছর জি-সিরিজ থেকে প্রকাশ করেন ‘আসমান জমিন’ শিরোনামের নতুন একটি গান। একক ও মিক্সড অ্যালবাম মিলিয়ে প্রায় ৩০০ গান গেয়েছেন তিনি।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর