১৩২ জন নিহতের পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট রেকর্ড পরিমাণ বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৩২ জন নিহত হয়েছেন এবং আরও ১৭৬ জন নিখোঁজ রয়েছেন। এই প্রেক্ষাপটে আজ শনিবার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে শ্রীলঙ্কা  সরকার। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তার জন্যেও আবেদন জানানো হয়েছে। 

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, এই চরম আবহাওয়া পরিস্থিতিতে এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং ৭৮ হাজার বাসিন্দাকে রাষ্ট্রীয় অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র প্রভাবে গত এক সপ্তাহ ধরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপদেশটিতে। এর ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের পাশাপাশি দেশজুড়ে চরম বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলাবদ্ধতার কারণে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা যেমন ভেঙ্গে পড়েছে তেমনি জলাবদ্ধ মানুষের উদ্ধার অভিযানও ব্যাহত হয়েছে ব্যাপকভাবে। 

এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট অনুরা কুমারা ডিসানায়াকে আজ জরুরি আইন জারি করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিএমসি) মহাপরিচালক সম্পাথ কোটুওয়েগোড়া বলেন, ‘আমরা নিশ্চিতভাবে ১৩২ জনের মৃত্যুর খবর পেয়েছি এবং আরও ১৭৬ জন নিখোঁজ রয়েছেন।’

ত্রান কার্যক্রম জোরদার করতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন সাবেক সেনাকর্মকর্তা সম্পাথ কোটুওয়েগোড়া। 

তথ্যসূত্র: এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া

দক্ষিণ এশিয়ার আকাশে কি নীরবেই বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য? কোনো যুদ্ধের ঘোষণা নেই, কোনো পারমাণবিক পরীক্ষাও নেই; তবুও একের পর এক এমন পদক্ষেপ নিচ্ছে ভারত, যা নতুন করে ভাবিয়ে তুলছে সামরিক...
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত ও চীনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে...
শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দি ও রক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার দেশটির নেগোম্বো শহরের একটি কারাগারে এই সহিংসতা হয়। 
জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। রোববার ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২৪ জুনের ভূমিকম্পের পর দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই এলাকায় নতুন করে প্রায় ৬০ মিটার ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তীরবর্তী মানুষের মধ্যে...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...

এলাকার খবর