শক্তিশালী উপকূলীয় ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ এএম

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে জলোচ্ছ্বাসজনিত বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে বাতিল হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এক লাখের বেশি মানুষ। রয়টার্স জানিয়েছে এ খবর।

এছাড়া ভার্জিনিয়া থেকে মেইন পর্যন্ত বিস্তৃত এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসাথে পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সিতে।

প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং বন্যার পানির মধ্যে চলাচল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। একই আহ্বান জানিয়েছেন নিউ জার্সির গভর্নর।

জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, উপকূলের নিচু এলাকাগুলোতে বড় ধরনের জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান চলাচলেও। দুই হাজার চারশোর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং এক হাজার একশোর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরানের দেওয়া হরমুজ প্রণালি ৭ দিনের মধ্যে পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের দেওয়া শর্ত সাপেক্ষে এমন কোনো চুক্তি...
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের কর্ম-পরিকল্পনার প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে যুদ্ধ ও সব ধরনের শত্রুতা বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে...
বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘ এখন একাধিক সংকটের মুখোমুখি। যুদ্ধ, ভেটো রাজনীতি, অর্থ সংকট ও বড় শক্তিগুলোর বিভাজনে দুর্বল হচ্ছে সংস্থাটির কার্যকারিতা। এতে করে প্রশ্ন উঠছে সংস্থাটির...
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া। বৃহস্পতিবার দেশটির সরকার এ সিদ্ধান্তের কথা জানায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
রাজধানীর ইসিবি চত্ত্বরে নিউ গিনি প্রজেক্ট ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ব্রাউনফিশ ভাঙচুরের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার সকালে...
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় সঙ্গে ছিলেন তাঁর...
রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। লুটপাট করা হয় নগদ অর্থসহ মালামাল। এসময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও...
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান উপলক্ষে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 
লোডিং...

এলাকার খবর