অস্কারজয়ী নাট্যকার টম স্টপার্ড মারা গেছেন

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

অস্কারজয়ী ব্রিটিশ নাট্যকার স্যার টম স্টপার্ড মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) ইংল্যান্ডের ডরসেটে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৮ বছর। খবর বিবিসির।

স্টপার্ডের মৃত্যুর বিষয়টি গণমাধ্যামে নিশ্চিত করেছে তাঁর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘ইউনাইটেড এজেন্টস’। তাদের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের উপস্থিতিতেই বাসায় মারা গেছেন কিংবদন্তি এই নাট্যকার। যদিও তাঁরা এখনও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানায়নি।

নাৎসি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে আশ্রয় গ্রহণ করা স্টপার্ড বিশ্বজুড়ে সমাদৃত ছিলেন আধুনিক নাটকে ভাষার সৃজনশীল ব্যবহার ও তীক্ষ্ণ সংলাপের জন্য। তাঁর উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘রোজেনক্রান্‌জ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘ট্রাভেসটিস’, ‘দ্য রিয়্যাল থিং’, ‘আর্কেডিয়া’ এবং তিন খণ্ডে লেখা মহাকাব্যিক নাটক ‘দ্য কোস্ট অব ইউটোপিয়া’।

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামেলিয়া এই বিখ্যাত নাট্যকারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। স্যার স্টপার্ডকে তাঁরা ‘আমাদের অন্যতম সেরা লেখক’ হিসেবে আখ্যায়িত করেন।

এক বিবৃতিতে রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামেলিয়া বলেন, ‘একজন প্রিয় বন্ধু, যিনি তাঁর প্রতিভাকে হালকাভাবে গ্রহণ করেছিলেন, তিনি যেকোনো বিষয়ে কলম ধরতে পারতেন, যা চ্যালেঞ্জিং, আবেগপ্রবণ এবং তাঁর শ্রোতাদের অনুপ্রাণিত করেছে, যা তাঁর নিজস্ব ইতিহাসকে ধারণ করে।’ 

এ ছাড়া চলচ্চিত্রেও দারুণ দক্ষতার পরিচয় রেখেছেন স্যার টম স্টপার্ড। তিনি ‘শেকসপিয়ার ইন লাভ’ ছবির চিত্রনাট্যের জন্য অস্কার জিতেছিলেন। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যো আরও রয়েছে ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’ ও ‘আন্না কারেনিনা’।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর