সামান্থাকে ইন্টার মায়ামির জার্সি উপহার ব্যাকহামের

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০২:১৪ পিএম

সম্প্রতি ভারত সফরে এসেছেন বিশ্ববিখ্যাত ফুটবল তারকা ও ইউনিসেফ শুভেচ্ছাদূত ডেভিড বেকহ্যাম। তিনি মুম্বাইয়ে মেটা ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন। যেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও। অনুষ্ঠানে তাঁরা তাদের সমাজসেবামূলক কাজ নিয়ে আলোচনা করেন।

শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সামান্থা, যেখানে তিনি বেকহ্যামের প্রশংসায় পঞ্চমুখ হন। এদিকে, অভিনেত্রীকে নিজের নাম সম্বলিত ইন্টার মায়ামির একটি জার্সি উপহার দেন ব্যাকহাম।

ভিডিওতে সামান্থা বলেন, ‘আমি অনেকবার বলেছি, একজন ভালো মেন্টর খুঁজে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। আর আমি বলতে পারি, এই ব্যক্তিটি, যার সঙ্গে আজ আমি সাক্ষাৎ করতে যাচ্ছি, সত্যিই প্রতিটি দিক থেকে অনুপ্রেরণামূলক।’

সামান্থাকে নিজের নাম সম্বলিত ইন্টার মায়ামির জার্সি দিলেন ব্যাকহাম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বেকহ্যামের সঙ্গে সাক্ষাতের পর অভিনেত্রী বলেন, ‘ডিসিপ্লিনে পূর্ণ, এক অসাধারণ বাবা, অসাধারণ স্বামী, কমিউনিটির জন্য এক বিশাল স্তম্ভ, আর যদি আপনি মেন্টর খুঁজেন, তাহলে আমি মনে করি, তিনি হচ্ছেন সেই ব্যক্তি, যাকে আপনার অনুসরণ করা উচিত।’

ভারত সফরের সময়ে বিষাখাপত্তনমে স্কুলশিশুদের সঙ্গে সময় কাটান ডেভিড বেকহ্যাম। এ ছাড়া মুম্বাইয়ে একটি হোটেলে ‘দাল কি চাট’ তৈরি শেখেন।

সামাজিকমাধ্যমে ভারত সফর নিয়ে বেকহ্যাম লিখেছেন, ‘এত মানুষের ভালোবাসা এবং সদয় আচরণে আমি মুগ্ধ। ধন্যবাদ আমার ঐতিহ্যবাহী অভ্যর্থনা এবং দাল কি চাট শেখানোর জন্য। মুম্বাইয়ে কিছু সুন্দর স্মৃতি তৈরি করছি।’

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার ডেভিড বেকহ্যাম ইংল্যান্ডের সাবেক ফুটবল অধিনায়ক এবং বর্তমানে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেকে কাজ করছেন।

এদিকে, জনপ্রিয় তেলুগু অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সবশেষ তাঁকে প্রাইম ভিডিওর ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’তে দেখা গেছে। এ ছাড়া চলতি মুক্তির অপেক্ষায় থাকা ‘শুভম’ ছবিতে তিনি যুক্ত আছেন প্রযোজক হিসেবে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর