রণবীরের ‘ধুরন্ধর’র অগ্রিম টিকিটের দাম আকাশছোঁয়া, গড়তে যাচ্ছে নতুন রেকর্ড?

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম

রণবীর সিংকে নিয়ে তৈরি বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’ নিয়ে এখন সরগরম বলিউড। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য ধর।

অভিনয়ে রয়েছেন রণবীর সিং ছাড়াও রাশ্মিকা মান্দানা, অনিল কাপুর, পারেশ রাওয়াল, দিব্যেন্দু শর্মা, ভূমি পেডনেকরসহ আরও অনেকে। শুক্রবার মুক্তির আগে থেকেই অগ্রিম বুকিং জমে উঠেছে, আর টিকিটদাম দেখে দর্শকও হতবাক!

ছবির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৩২ মিনিট। প্রথমে শোনা যায় এটি মেজর মোহিত শর্মার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। সে অভিযোগে মোহিতের পরিবার দিল্লি হাই কোর্টে আপত্তি জানায়। তাঁদের দাবি, ছবির বেশ কিছু অংশ তাঁদের সন্তানের জীবনের সঙ্গে মেলে, অথচ পরিবারকে কিছুই জানানো হয়নি। পরিচালক আদিত্য ধর অবশ্য অভিযোগ মানেননি। বিতর্ক সত্ত্বেও ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবি।

এদিকে মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সগুলোতে টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২০০০ রুপি পর্যন্ত, তার ওপর যোগ হচ্ছে কর। দাম বেশি হলেও টিকিট বিক্রি হচ্ছে দারুণ গতিতে। কলকাতার কিছু হলে টিকিটের দাম প্রায় ৫৭৫ রুপি। অগ্রিম বুকিং থেকেই ছবিটি আয় করেছে কোটি টাকার বেশি। জানা গেছে, দিল্লিতে বিক্রি হয়েছে ১১ লক্ষের বেশি টিকিট, আর মুম্বাইয়ে বিক্রি সাড়ে চার লক্ষের আশেপাশে।

এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’–এর টিকিটদাম উঠেছিল ১৭০০ থেকে ২১০০ রুপি। ‘আদিপুরুষ’–এর আগাম বিক্রিও ছিল চমকপ্রদ, যদিও বক্স অফিসে টেকেনি। ‘আরআরআর’ ও ‘পুষ্পা ২’ ঘিরেও একই উন্মাদনা দেখা গিয়েছিল—মূল্য যতই হোক, তারকার টানে দর্শক টিকিট কিনেছেনই।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর