বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার ৪ দেশ, প্রাণহানি ১৩৫০

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তিনটি প্রদেশে বন্যার কারণে এখনও নিখোঁজ ৫ শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত  প্রায় ১১ লাখ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে। 

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ এএম

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত এশিয়ার চারটি দেশে প্রাণহানি ছাড়িয়েছে ১ হাজার ৩৫০ জন। এর মধ্যে শুধু ইন্দোনেশিয়ায় মারা গেছে ৭০৮ জন। ঘূর্ণিঝড় দিতওয়ারের প্রভাবে শ্রীলঙ্কায় ৪৫০ জনের বেশি মারা গেছে। এছাড়া থাইল্যান্ডে ১৮১ এবং মালয়েশিয়ায় ৩ জনের মৃত্যু হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, গত সপ্তাহের বিরল ঘূর্ণিঝড়ে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তিনটি প্রদেশে বন্যার কারণে এখনও নিখোঁজ ৫ শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত  প্রায় ১১ লাখ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ত্রাণ সরবরাহ ব্যাহত হচ্ছে।

এদিকে, শ্রীলঙ্কায় এখনও নিখোঁজ কয়েক শ মানুষ। ক্ষতি হয়েছে ৩০ হাজারের বেশি ঘরবাড়ির। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষ ১০ লাখের বেশি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চলছে জরুরি অবস্থা। 

টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চল। বুধবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে,...
শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দি ও রক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার দেশটির নেগোম্বো শহরের একটি কারাগারে এই সহিংসতা হয়। 
জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। রোববার ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২৪ জুনের ভূমিকম্পের পর দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩...
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার লা গুয়াইরায় একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ অস্থায়ী হাসপাতালে পরিণত হয়েছে। সেখানে ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবীরা মানুষ ও প্রাণীদের জরুরি চিকিৎসা দিচ্ছেন। 
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই এলাকায় নতুন করে প্রায় ৬০ মিটার ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তীরবর্তী মানুষের মধ্যে...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...

এলাকার খবর