শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পিএম

চুপিসারে চলছে চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত ‘মালিক’ নামের নতুন একটি সিনেমার শুটিং। বিষয়টি পুরো ইউনিটই গোপন রাখতে চাইলেও তা পুরোপুরি সম্ভব হয়নি। কারণ ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে ফাঁস হয়ে গেছে সিনেমাটির কয়েকটি শুটিং দৃশ্য।

এই সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছেন আরিফিন শুভ। অ্যাকশন দৃশ্যের শট দিতে গিয়ে শরীরে আগুন লেগে যায় এই অভিনেতার। তবে সিনেমার মতো দুর্ঘটনা নিয়েও সংশ্লিষ্টরা একবারেই মুখে খুলুপ এঁটে আছেন।

শুটিং ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বলার কথা ছিল। সবই পরিকল্পনা মাফিক হচ্ছিল। কিন্তু ক্যামেরা ঘুরতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হঠাৎ শুভর পায়ে আগুন লেগে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের শিখা আরও ভয়াবহ হয়ে ওঠে।

আরও জানা যায়, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নিভানোর চেষ্টা করেন। তবে আগুন থামছিল না। তীব্র তাপে ভারসাম্য হারিয়ে একসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখনই ইউনিট সদস্যরা এগিয়ে এসে আগুন নেভান।

দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধের সিদ্ধান্ত নিলেও, শুভ নাকি পিছু হটেননি! প্রাথমিক চিকিৎসা নিয়েই আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের সব শুট শেষ করেন তিনি।

সূত্র বলছে, পায়ে ক্ষত নিয়েই এখনও নিয়মিত শুটিংয়ে অংশ নিচ্ছেন শুভ। এই দুর্ঘটনা নিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে চাননি।

প্রসঙ্গত, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’। এতে আরিফিন শুভর সঙ্গে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিম। 

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
পত্রিকার পাতায় প্রকাশিত একটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনে পাত্রের নাম লেখা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’, বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। নম্র, সৎ ও দায়িত্বশীল...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর