মালিকানা বদল ওয়ার্নার ব্রাদার্সের! এইচবিও থেকে ডিসি—এখন সব নেটফ্লিক্সের পকেটে

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম

হলিউডের বিনোদন জগতে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী ওয়ার্নার ব্রাদার্স এখন নেটফ্লিক্সের। প্রায় সাত হাজার ২০০ কোটি ডলারের বিশাল অংকের বিনিময়ে ওয়ার্নারের চলচ্চিত্র স্টুডিও, ডিসকভারি টিভি নেটওয়ার্ক এবং স্ট্রিমিং ব্যবসা কিনে নিচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স।

শুক্রবারই (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। নিঃসন্দেহে বলা যায়, বিশ্ব বিনোদন ও চলচ্চিত্র জগতে এটি এক বিশাল পটপরিবর্তন।

এই চুক্তির ফলে এইচবিও ম্যাক্স ও ডিসি স্টুডিওর মতো বাঘা বাঘা সব নাম এখন নেটফ্লিক্সের ছাতার নিচে। বিশ্বজুড়ে ‘স্ট্রেঞ্জার থিংস’ বা ‘স্কুইড গেম’-এর মতো জনপ্রিয় সব সিরিজ দিয়ে নেটফ্লিক্স আগেই দর্শকদের মন জয় করেছে। এবার ওয়ার্নারের বিশাল ভাণ্ডার যুক্ত হওয়ায় ওটিটি জগতে তাদের শক্তি বহুগুণ বেড়ে গেল।

ওয়ার্নার ব্রাদার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছর থেকেই সংস্থাটি দুটি প্রধান ভাগে বিভক্ত হয়ে যাবে। এর একটি অংশ অর্থাৎ সিনেমা ও বিনোদন বিভাগ সরাসরি চলে যাবে নেটফ্লিক্সের দখলে। অন্যদিকে, ডিসকভারি গ্লোবালের অধীনে থেকে যাবে সিএনএনসহ অন্যান্য সংবাদ ও কেবল চ্যানেলগুলো। ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে এই নতুন কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিয়ে বোকে ক্যাপিটাল পার্টনারস-এর চিফ ইনভেস্টমেন্ট অফিসার কিম ফরেস্ট বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নেটফ্লিক্সের মতো শক্তিশালী একটি ডোমেইন এত বিপুল অর্থ খরচ করে আরেকটি স্ট্রিমিং ব্যবসায় বিনিয়োগ করছে, যা সত্যিই আশ্চর্যজনক।’ 
তবে এই মহাজোটের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় এবং দর্শকদের ওপর এর কী প্রভাব পড়ে, তা নিয়ে বিশ্বজুড়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর