লন্ডনে ঢালিউড অ্যাওয়ার্ড আয়োজন করছে চলচ্চিত্র পরিচালক সমিতি

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা ফেস্ট ও ঢালিউড অ্যাওয়ার্ড (বিএফডিএ)। রোববার (৭ ডিসেম্বর) এফডিসির ৮ নম্বর ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেন সমিতির নেতারা।

সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল, বিশ্ববিখ্যাত শেফ টমি মিয়া এমবিই, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামসহ অনেকে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, টমি মিয়া এমবিই’র সহযোগিতায় অনুষ্ঠিত হবে টমি মিয়া’স ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬, যা আগামী বছরের অক্টোবরে লন্ডনে আয়োজনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ থেকে একঝাঁক জনপ্রিয় তারকা এতে অংশ নেবেন বলে জানানো হয়।

সমিতির সভাপতি শাহীন সুমন বলেন, ‘এই আয়োজন বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তভাবে তুলে ধরবে। পাশাপাশি স্থানীয় প্রতিভা ও বৈশ্বিক দর্শকদের মধ্যে নতুন সেতুবন্ধন তৈরি হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ, নিরব হোসেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, সংগীতশিল্পী মেহরীন, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সালাউদ্দিন লাভলু, দেওয়ান নজরুল, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস, অপূর্ব রানা, সাইমন তারেকসহ শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ।

টমি মিয়া এমবিই তিন দশকের বেশি সময় ধরে বিশ্বজুড়ে ব্রিটিশ ও বাংলাদেশি খাবারের দূত হিসেবে কাজ করে আসছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি রান্নাকে তুলে ধরে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলার প্রভাব ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অ্যান্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিশাল বরফস্তরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা শুধু সমুদ্রপৃষ্ঠের...
বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর