হৃৎপিণ্ডে বসানো হয়েছে দুটি স্টেন্ট, এখন কেমন আছেন নচিকেতা?

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ পিএম

হাসপাতালে ভর্তি এপার-ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। শনিবার (৬ ডিসেম্বর) থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে উদ্বেগের কারণ নেই! গায়কের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। 

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের বরাতে জানা যায়, হার্টে ব্লক ধরা পড়েছে নচিকেতার। ফলে তাঁর হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, টানা কনসার্টের ফলে অতিরিক্ত পরিশ্রম থেকে সম্ভবত তিনি অসুস্থ হয়ে পড়েছেন।

আজ সোমবার গায়কের ছোটভাই আর্যদেব ভট্টাচার্য বলেন, ‘বিকেলের দিকে হয়তো জেনারেল বেডে নিয়ে আসা হবে দাদাকে।’

তিনি জানান, নচিকেতা সবার সঙ্গে কথা বলছেন, বই পড়ছেন। নিজের মুখে খাবারও খেয়েছেন। হাসতে হাসতে আর্যদেব বলেন, ‘দাদা তো এখনই গানের অনুষ্ঠানে ফিরতে চাইছেন। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত বিশ্রামে থাকতে হবে তাঁকে।’

আর্যদেব আরও জানান, সব ঠিক থাকলে বুধ কিংবা বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন নচিকেতা।

প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাতে গায়কের হঠাৎ বুকে অস্বস্তি ও শ্বাসকষ্ট শুরু হয়। মারাত্মক ঘামতে থাকেন তিনি। ফলে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয় সংগীত তারকা নচিকেতা চক্রবর্তী। তাঁর গাওয়া গান ‘বৃদ্ধাশ্রম’ শুনলে আজও শ্রোতাদের চোখ ভিজে যায়। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ! হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন...
প্রকাশ পেল দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার সঙ্গে বাংলাদেশি গায়ক জয় শাহরিয়ারের দ্বৈতকণ্ঠে গান ‌‘আরেকটিবার বাঁচো’। লিখেছেন তানবীর সাজিব। সুর করেছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানের...
বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
দলকে বড় জয়ের ভিত গড়ে দেওয়ার পথে শানাকা সিপিএলের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ৪০ বলের। ২০১৮ সালে ৪০ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন...
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
লোডিং...

এলাকার খবর