জেদ্দার ডায়েরি

২৫ বছরে একবারও ডিনারে যাননি ভাইজান! সাফল্যের আড়ালে সালমান খানের একাকীত্বের গল্প

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

সালমান খান। ছবি: ফেসবুক/রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

তিনি বলিউডের ‘সুলতান’, কোটি ভক্তের হৃদয়ের স্পন্দন। পর্দায় তাঁর উপস্থিতি মানেই উৎসব। অথচ চাকচিক্যে ভরা এই জীবনের আড়ালে কতটা একাকী সালমান খান, জানলে অবাক হবেন! গত আড়াই দশক ধরে একবারের জন্যও বাইরে নৈশভোজে যাননি বলিউড ভাইজান!

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ নিজের মুখেই এই তথ্য ফাঁস করলেন স্বয়ং সালমান।

তিনি যখন মঞ্চে বলছেন, তখন তাঁর সামনে বা জায়ান্ট স্ক্রিনের সামনে এ প্রতিবেদকের মতো শতশত দর্শক মন্ত্রমুগ্ধের মতো শুনছেন!

ছকবাঁধা জীবন ও হারিয়ে যাওয়া বন্ধুত্ব
উৎসবের মঞ্চে খোলামেলা আড্ডায় সালমান জানান, তাঁর পেশাগত জীবনের রুটিন এতটাই কঠোর যে, সেখানে সাধারণ সামাজিক মেলামেশার কোনো সুযোগই নেই। তিনি বলেন, ‘গত ২৫-২৬ বছরে আমি একবারের জন্যও বাইরে ডিনার করতে যাইনি।’

জনি ডেপের সঙ্গে সালমান। ছবি: ফেসবুক/রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

সালমানের দৈনন্দিন রুটিন এখন শুধুই—বাড়ি থেকে শুটিং সেট, সেখান থেকে এয়ারপোর্ট, হোটেল বা ইভেন্ট এবং শেষে আবার বাড়ি। এই ব্যস্ত জীবনযাত্রার চক্করে তিনি হারিয়েছেন অনেক ঘনিষ্ঠ বন্ধুকেও। সালমানের কথায়, ‘আমার সামাজিক পরিধি এখন একদম ছোট। তবে যে কজন বন্ধু সেই শুরুর দিন থেকে পাশে ছিল, আজও তারাই আমার একমাত্র ভরসা।’

নেই কোনো অনুশোচনা
এত বড় ত্যাগের জন্য কি মনে কোনো খেদ আছে? সালমানের সাফ জবাব—একদমই না। তিনি বিশ্বাস করেন, ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও শ্রদ্ধাই তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মাঝেমধ্যে ক্লান্তি বা আলস্য গ্রাস করলেও, দর্শকদের ভালোবাসার কথা ভেবেই তিনি নতুন উদ্যমে এগিয়ে চলেন। নিজের বেছে নেওয়া এই জীবন নিয়ে তাঁর কোনো অভিযোগ নেই।

রামিরেজ ও এলবার মাঝে সালমান। ছবি: ফেসবুক/রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

আন্তর্জাতিক মঞ্চে সালমান
৪ ডিসেম্বর থেকে সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে এটি ছিল সালমানের দ্বিতীয় উপস্থিতি। ১০ ডিসেম্বর সেখানে গোল্ডেন গ্লোবস গালা ডিনারেও অংশ নেন তিনি। উৎসবের অফিসিয়াল ছবিতে জনি ডেপ, ইদ্রিস এলবা ও এডগার রামিরেজের মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও ফ্রেমবন্দি হতে দেখা যায় বলিউডের এই সুপারস্টারকে।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
বলিউড তারকা সালমান খানের ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি ‘তেরে নাম’। যেখানে তাঁর সঙ্গে দক্ষিণী অভিনেত্রী ভূমিকা চাওলার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আমিশা প্যাটেল...
সমস্যার বেড়াজাল পেরিয়ে নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র শেষ ধাপের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এর মধ্যেই নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন বলিউডের ভাইজান।...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর