আদম-হাওয়ার আখ্যান খোঁজার প্রচেষ্টা ‘রইদ’

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০২ পিএম

প্রথম সিনেমা ‘হাওয়া’ দিয়ে ঢালিউডে আলোড়ন তৈরি করেছিলেন মেজবাউর রহমান সুমন। এবার এই নির্মাতা নিয়ে আসছেন তাঁর দ্বিতীয় সিনেমা ‘রইদ’। নির্মাণ শেষে এটি এখন আন্তর্জাতিক উৎসবে অংশ নেবে।

মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মাধ্যমে প্রকাশিত হয় সিনেমাটির ট্রেলার। একইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে যাত্রার ঘোষণাও দেওয়া হয়।

মেজবাউর রহমান সুমনা। ছবি: বঙ্গ

এ অনুষ্ঠানে রইদ’র নেপথ্য ভাবনা ও দর্শন নিয়ে কথা বলেন মেজবাউর রহমান সুমন। তিনি বলেন, ‘সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এই গল্পে আমরা আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছি। আমরা সেই হাজার বছরের পুরনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করেছি। তবে সময়ের বর্তমানে নয়, বরং অনুভূতির বর্তমানে। এই ছবির প্রতিটি স্তরে জড়িয়ে আছে চিত্রকর এস এম সুলতানের দেখানো গ্রামবাংলার আবহ।’

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। এ আয়োজনে উপস্থিত ছিলেন রইদের শিল্পী ও কলাকুশলীদের অনেকে। ছিল বাউল গানের আসরও।

সিনেমাটির পোস্টার। ছবি: বঙ্গ

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, আগামী বছর নেদারল্যান্ডসের ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম’-এ মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হয়েছে রইদ। বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের এই বিভাগে নির্বাচিত হওয়ার ঘটনা এটিই প্রথম। ক্রিস্টোফার নোলান ও বং জুন-হোর মতো বিশ্বখ্যাত নির্মাতারা তাঁদের ক্যারিয়ারের শুরুর দিকের সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন এই উৎসবে।

রইদ প্রযোজনা করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ, সহ-প্রযোজক হিসেবে রয়েছে ফেসকার্ড প্রোডাকশন। অনুষ্ঠানে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, ‘‘চলচ্চিত্র শিল্পের সবচেয়ে ক্ষয়িষ্ণু অবস্থায় যে স্বল্প সংখ্যক নির্মাতা আমাদের আশার আলো দেখিয়েছেন, মেজবাউর রহমান সুমন তাদের অন্যতম। রইদের প্রযোজক হিসেবে বঙ্গ আনন্দিত ও গর্বিত। ‘হাওয়া’র পর ‘রইদ’, এক দারুণ ব্যাপার। আমাদের সিনেমা হল তথা সিনেমার যে বিপর্যস্থ অবস্থা, তা কাটিয়ে উঠতে হলে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর এ ধরণের প্রযোজনায় এগিয়ে আসতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ‘রইদ’ শুধু দেশের নয়, বিশ্বজুড়ে অগণিত দর্শকদেরও মন জয় করবে।’’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর