তারেক রহমানের নিরাপত্তায় যে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার ও দল। বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, তাঁর নিরাপত্তা নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহল এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছে দলের নিরাপত্তা টিম। পুলিশ, গোয়েন্দা সংস্থা ও দলীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হচ্ছে।

তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্তারা দফায় দফায় বৈঠক করছেন। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলবে। তাঁর বাসভবন ও প্রটোকলে ৩২ সদস্যের একটি বিশেষ দল মোতায়েন থাকবে, যাঁদের এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিকভাবে তাঁর সঙ্গে থাকবেন সাদা পোশাকের গোয়েন্দারা। বিশেষ ক্ষেত্রে তিনি এসএসএফ-এর সুবিধাও পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে সরকারের সঙ্গে তাঁরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে প্রত্যাবর্তনের পর তাঁর যাতায়াতের পথ, জনসম্মুখে উপস্থিত হওয়ার স্থান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া, বাসভবন, জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনসহ প্রতিটি মুভমেন্ট আমরা সরকারের নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সমন্বয় করছি। আমাদের নিজস্ব নিরাপত্তা টিমের সাথে তারা সমন্বিতভাবে কাজ করছে। সরকারের পক্ষ থেকেও আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি।’

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, দেশে ফিরে তারেক রহমান ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য দেবেন। জনদুর্ভোগ এড়াতেই বিমানবন্দর সংলগ্ন এই এলাকাটি বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি ৩০০ ফিটেই সমাবেশ করা নিরাপদ। এতে পুরো ঢাকাকে যানজটের মুখে না ফেলে জনদুর্ভোগহীনভাবে অনুষ্ঠানটি সফল করা যাবে।’

তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে বহনকারী গাড়িবহরকে পুলিশ প্রটোকল দেবে ডিএমপি। তাঁর নিরাপত্তায় মাঠে থাকবে ডিএমপির সোয়াট টিম ও বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নানা ছদ্মবেশে গোয়েন্দারা তাঁর নিরাপত্তার প্রতিটি দিক তদারকি করবেন।

চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের সময় যারা বিপ্লবী ছিলেন, তারাই ওই আন্দোলনকে ধ্বংস করেছেন বলে মনে করছেন জাতীয় পার্টির (জি এম কাদের অংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। আজ রাজধানীতে তিনি এক অনুষ্ঠানে এ...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর