দেশে ফিরতেই ভাইরাল তারেক রহমান–মান্নার করমর্দনের পুরনো এই ছবি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

১৭ বছর পর দেশে ফেরার মধ্য দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা পৌঁনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তাঁকে কুশল বিনিময় করতে দেখা যায়।

তারেক রহমানের এই প্রত্যাবর্তনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়ে ওঠে একটি পুরোনো ছবি। ছবিটিতে প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে করমর্দন করতে দেখা যায় তারেক রহমানকে।

খোঁজ নিয়ে জানা যায়, ছবিটি বহু বছর আগের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান ও নায়ক মান্না—সেখানেই ছবিটি তোলা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে ছবিটির সুনির্দিষ্ট সময় ও প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে, তারেক রহমানের দেশে ফেরা যেমন রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে, তেমনি স্মৃতির ঝাঁপি খুলে দেওয়া এই ছবিও সামাজিক মাধ্যমে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর