জাতীয় পুরস্কার ফেরত দেওয়া নিয়ে মুখ খুললেন মোশাররফ করিম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

মোশাররফ করিম এমন একজন অভিনেতা, যিনি ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও তা ফিরিয়ে দিয়েছিলেন। ‘কমলা রকেট’ চলচ্চিত্রে ‘মফিজুর’ চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা ঘোষণা করা হয়। যদিও চরিত্রটি ছিল ছবির অন্যতম প্রধান চরিত্র। বিষয়টি নিয়ে সে সময় বেশ বিতর্ক তৈরি হয়েছিল। দীর্ঘদিন পর সেই প্রসঙ্গেই এবার খোলামেলা কথা বলেছেন এই গুণী অভিনেতা।

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর পর্বে (শনিবার, ২৭ ডিসেম্বর) বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন দুই বাংলার নন্দিত অভিনেতা মোশাররফ করিম। মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ আজ রাত ৮টায় প্রচারিত হবে পর্বটি।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ১০২ মিনিটের এই পডকাস্টে মোশাররফ করিম শেয়ার করেছেন তাঁর জীবনের বহু না বলা গল্প। কে এম মোশাররফ হোসেন থেকে কীভাবে তিনি হয়ে উঠলেন মোশাররফ করিম, সে পথচলার কথাও উঠে এসেছে আড্ডায়।

হালকা মেজাজে নিজের রান্নার দক্ষতা নিয়েও কথা বলেন তিনি। মোশাররফ করিম বলেন, ‘রান্নার মধ্যে আমি শুধু ডিম ভাজতে পারি, ডিম পোচ আর ডিম সেদ্ধও পারি। ইউটিউব দেখে ভাপে ডিম রান্না শিখে দুই দিন চেষ্টা করেছিলাম, পরে আবার ভুলে গেছি।’

শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ‘স্কুলে পড়াকালীন জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রতি বৃহস্পতিবার সাংস্কৃতিক কার্যক্রম হতো। খুব আগ্রহ নিয়ে সেসব আয়োজনে অংশ নিতাম। এমনকি অল্প কিছুদিন পেশাদারভাবে শিশুশিল্পী হিসেবে যাত্রাপালাতেও অভিনয় করেছি।’

শিল্পীসত্তা ও নৈতিকতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মোশাররফ করিম বলেন, ‘শিল্পীদের মন উদার হতে হবে। ঢাকায় এসে থিয়েটার চর্চার শুরুতে শিক্ষকদের কাছ থেকে শুনেছিলাম, শিল্পী হতে চাইলে আগে সৎ মানুষ হতে হবে। কথাটি সারাজীবন মনের ভেতর গেঁথে রেখেছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অসহিষ্ণু আচরণ প্রসঙ্গেও নিজের মত দেন এই অভিনেতা। তাঁর ভাষায়, ‘অনেকেই কিছু লেখার আগে যাচাই-বাছাই করেন না। পরে দেখা যায়, লেখা অনেক কথাই ভুল প্রমাণিত হয়। তাহলে নিজের কাছে ছোট হয়ে লাভ কী?’

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর