স্বামী সিডনিতে, নিজে ঢাকায়; লং ডিসটেন্স সম্পর্ক নিয়ে বললেন তানজিকা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পিএম

গেল বছরের ডিসেম্বরে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। তবে বিয়ের পরও আলাদা দুই দেশে বসবাস করছেন এই দম্পতি। তানজিকার স্বামী সাইফ বাসুনিয়া থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে, আর অভিনেত্রী নিজে আছেন ঢাকায়।

লং ডিসটেন্স এই সম্পর্কের অভিজ্ঞতা, মান-অভিমান ও বোঝাপড়া নিয়ে এবার খোলামেলা কথা বলেছেন তানজিকা।

‘লং ডিসটেন্স রিলেশনে কেমন আছেন? স্বামীর সঙ্গে ঝগড়া হয় কি না? সম্পর্কের সুতোটা কীভাবে শক্ত করে ধরে রেখেছেন?’—এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। শুধু বর্তমান নয়, পুরোনো সম্পর্ক নিয়েও কথা বলেছেন তানজিকা আমিন। প্রাক্তন স্বামীর সঙ্গে হঠাৎ দেখা হলে তিনি কীভাবে পরিস্থিতি সামাল দেন, সেটিও অকপটে জানিয়েছেন।

এই সব আলাপচারিতায় তানজিকা আমিন অংশ নেন জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির নিয়মিত আয়োজন ‘স্টার লাউঞ্জ’-এ। পুরো অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন ও সম্পর্কের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন এই অভিনেত্রী।

এছাড়াও সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর ওটিটি কনটেন্ট ‘ড্রিমলাইট’ ও ‘অমীমাংসিত’ নিয়েও কথা বলেন তিনি। কীভাবে এই প্রজেক্টগুলোর সঙ্গে যুক্ত হলেন, চরিত্রে ঢুকতে কী ধরনের প্রস্তুতি নিয়েছেন—সেসব অভিজ্ঞতাও শেয়ার করেন তানজিকা।

অপূর্ণ রুবেলের পরিকল্পনা ও গ্রন্থনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবণ্য। প্রযোজনা করেছেন জয় জুয়েল। অনুষ্ঠানটি প্রচার হবে ২৬ ডিসেম্বর, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে। পরে দেশ টিভির ফেসবুক পেজ ও ইউটিউবেও দেখা যাবে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর