রাশেদ খানের বিপরীতে নির্বাচনের ঘোষণা বিএনপির সাবেক প্রার্থীর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

ধানের শীষ প্রতীক পেতে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন আলোচিত রাজনীতিবিদ রাশেদ খান। তাঁর এই অবস্থানকে ‘নির্বাচনী কৌশল’ বলছে গণঅধিকার পরিষদ। তবে মাঠে অনড় রয়েছেন স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ। তাঁর দাবি, জনগণ তাঁর পাশে আছে এবং ঝিনাইদহ-৪ আসনের ভোটাররা তাঁকেই সংসদে দেখতে চান।

২০১৮ সালের নির্বাচনে সাইফুল ইসলাম ফিরোজ এই আসন থেকে বিএনপির প্রার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এই সভাপতি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকা ফিরোজ বলেন, ‘জনগণের সাথে কথা বলে তাঁদের দাবি অনুযায়ী আমি সিদ্ধান্ত নিয়েছি—আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব।’

ঝিনাইদহের বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা অন্য দলের কাউকে তাঁদের প্রতীকে মেনে নেবে না বলেও দাবি করছেন তিনি।

এদিকে রাশেদ খান গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাকি তাঁকে বহিষ্কার করা হয়েছে, তা নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে গণঅধিকার পরিষদ জানিয়েছে, রাশেদের পদত্যাগ শুধুই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে থাকার কৌশল মাত্র।

রাশেদ খান জানান, রাজপথের আন্দোলন-সংগ্রামে বিএনপি নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্কের কারণেই তিনি ধানের শীষ পেয়েছেন। তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি নিজের আদর্শ মনে করি। বর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ও ভালোবাসেন।’

গণঅধিকার পরিষদের নেতারাও বলছেন, ধানের শীষে নির্বাচন করার জন্যই তিনি পদত্যাগ করেছেন। দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ‘সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচনের কৌশল হিসেবে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়েছেন। তিনি ঝিনাইদহ–৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়েছে, সেক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে সরকার।’ তিনি বলেন, ‘ধ্বংসপ্রাপ্ত...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি হলো ঘোলা পানিতে মাছ শিকার করা, তবে এটা করতে গিয়ে তারা নিজেরাই ঘোলা পানিতে পড়ে যায়।’ তিনি বলেন, ‘‎যারা...
এই দেশের রাজনীতির যত গন্ডগোল পাকানো, জুলুম করানো, কে ক্ষমতায় যাবে আর যাবে না, অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি—সবকিছুর রিমোট কন্ট্রোল তো উনারা (দিল্লি) করছেন। তারা সমস্ত আন্তর্জাতিক...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর