সালতামামি ২০২৫

বিচ্ছেদের পথে হেঁটেছেন যে তারকারা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম

২০২৫ সালের শেষ দিন আজ। ফেলে আসা দিন মানেই ভাঙা-গড়ার এক চিত্র। দেখে নেওয়া যাক চলতি বছর বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন যে শোবিজ তারকারা— 

দিলশাদ নাহার কণা
এ বছর সংসার জীবনের ইতি টেনেছেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। আজ থেকে ৬ বছর আগে ভালোবেসে গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন তিনি। তবে দাম্পত্যজীবনে বনিবনা না হওয়ায় গত ১৬ জুন তাঁদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটেছে।

হৃদয় খান
তৃতীয় বিয়েও দীর্ঘ হয়নি সংগীতশিল্পী হৃদয় খানের। গত ১৯ ফেব্রুয়ারি তিনি নিশ্চিত করে এই খবর। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় পর সেই সম্পর্কে ইতি টানেন এই শিল্পী।

মমরেনাজ মোমে ও রাশেদ মামুন অপু। ছবি: সংগৃহীত

রাশেদ মামুন অপু
আজ থেকে ৬ বছর আগে ঘর ভেঙেছে অভিনেতা রাশেদ মামুন অপুর। যদিও বিষয়টি এতদিন গোপনই ছিল! চলতি বছরের ১৪ ডিসেম্বর তাঁর স্ত্রী, সংবাদপাঠিকা মমরেনাজ মোমে বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আনেন। এর মাধ্যমে দীর্ঘদিনের আড়ালে থাকা সত্য প্রকাশ্যে আসে।

আফসানা আরা বিন্দু
সম্প্রতি এক পডকাস্টে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেন অভিনেত্রী আফসানা আরা বিন্দু। তিনি জানান, ২০২২ সালে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। এর আগে ২০১৭ সাল থেকেই স্বামীর সঙ্গে সেপারেশনে ছিলেন বিন্দু। এর পাঁচ বছর পর চূড়ান্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা।

এদিকে, বিশ্ব বিনোদন অঙ্গনেও বিচ্ছেদ ঘটেছে কয়েকজন তারকার— 

কেটি পেরি
২০২৫ সালের মাঝামাঝিতে বিচ্ছেদের ঘোষণা দেন মার্কিন পপতারকা কেটি পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুম। দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি টানেন তাঁরা। যদিও এই প্রাক্তন তারকাযুগল বাগদান সারলেও, আনুষ্ঠানিকভাবে কখনও বিয়ে করেননি। বর্তমানে তাঁরা তাঁদের কন্যা ডেইজির সহ-অভিভাবক হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে ২০১২ সালে রাসেল ব্র্যান্ডের সঙ্গে কেটি পেরির বিবাহবিচ্ছেদ হয়েছিল। বর্তমানে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সম্পর্কে আছেন এই তারকা।

ডাকোটা জনসন ও ক্রিস মার্টিন। ছবি: সংগৃহীত

ক্রিস মার্টিন
দীর্ঘদিনের সম্পর্কের পর বিচ্ছেদের পথে হেঁটেছেন ‘কোল্ডপ্লে’ গায়ক ক্রিস মার্টিন। অভিনেত্রী ডাকোটা জনসনের সঙ্গে অনেক দিন ধরেই তাঁর নড়বড়ে সম্পর্কের গুঞ্জন ছিল। শুধু বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা! অবশেষে গত জুলাইয়ে তাঁদের চূড়ান্ত বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে।

সিডনি সুইনি
দীর্ঘ ৭ বছর একসঙ্গে থাকার পর চলতি বছর জানুয়ারিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। ক্যারিয়ারের প্রতি অতিরিক্ত মনোযোগী হওয়ার ইঙ্গিত দিয়ে অভিনেত্রী তাঁর সঙ্গী জোনাথন ড্যাভিনোর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর