নতুন ধারাবাহিক দিয়ে বছর শুরু

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

বছরের প্রথম দিনে মাছরাঙা টিভিতে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। নাট্যকার বৃন্দাবন দাশের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। 

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ। 

নাটকটির অন্য একটি দৃশ্যে সৌম্য ও দিব্য। ছবি: নির্মাতার সৌজন্যে

গল্পে দেখা যাবে, উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রাম। যেখানে ‘বিশ্বাস’ ও ‘সরদার’ পদবীর দুই পরিবারের পাশাপাশি বাস। প্রভাবশালী এই পরিবার দুটি নিকট প্রতিবেশী হলেও তাদের মধ্যে নেই প্রতিবেশী সুলভ কোনো আচরণ। বরং বছরের পর বছর ধরে দুই পরিাবরের মধ্যে চলে আসছে চরম বৈরিতা। যেন তারা পরস্পরের পরম শত্রু। এক বাড়ির যেকোনো প্রকার ক্ষতির কারণ অন্য পরিবারের জন্য আনন্দের অনুষঙ্গ! শুধু তাই নয়, উভয় পরিবারের সদস্যদের সবসময় চেষ্টা থাকে যেকোনো দুর্বলতা কাজে লাগিয়ে প্রতিডক্ষকে ঘায়েল করা। 

এভাবে দুই পরিবারের দ্বন্দ্ব এমন এক অসুস্থ পর্যায়ে পৌঁছে গেছে যায় যে, নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ করতেও তারা পিছপা হয় না! তাদের প্রতিযোগিতা ও পরস্পরকে ঘায়েল করার কৌশলে নানা ধরনের ঘটনার অবতারণা হয়, যা গ্রামের মানুষ উপভোগ করে। তবে কখনও কখনও তা বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি করে। আর এই দুই পরিবারের দ্বন্দ্বকে পুঁজি করে কিছু মানুষ সুবিধাও নেয়। তাদের দ্বন্দ্ব জিইয়ে রাখতে নানাভাবে ইন্ধনও দিয়ে থাকে। দুই পরিবারের এ রকম প্রতিযোগিতা নানা কৌতুকপূর্ণ ঘটনার জন্ম দেয়। আবার কখনও বেদনাদায়ক ঘটনাও ঘটে। এসব চালচিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় নাটকটিতে। 

বিশ্বাস বনাম সরদার নাটকের একটি দৃশ্য। ছবি: নির্মাতার সৌজন্যে

পরিচালক সকাল আহমেদ বলেন, ‘আমাদের গ্রামীণ সমাজের চিরচেনা একটি রূপ উঠে আসবে এই নাটকে। দুটি পরিবারের দ্বন্দ্বের মধ্য দিয়ে সমাজের নানা অসঙ্গতি যেমন তুলে ধরা হবে, তেমনই মানবিক ও সুন্দর বার্তাও থাকবে। আশা করি, দর্শকরা নাটকটি উপভোগ করবেন।’ 

আজ ১ জানুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনের পর্দায় ধারাবাহিকটি প্রচার হবে প্রতি রোব থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর