মোস্তাফিজের ৯ কোটি ২০ লাখের কী হবে, আইপিএলের নিয়ম যা বলছে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

আইপিএল খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আজ মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০২৬ আইপিএলের জন্য মিনি নিলাম থেকে বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা। 

তবে বিসিসিআইয়ের নির্দেশে আজ মোস্তাফিজকে ছেড়ে দেওয়ায় নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ পাচ্ছে কেকেআর। আইপিএল না খেললেও এখন প্রশ্ন থেকে যাচ্ছে মোস্তাফিজ তাঁর পারিশ্রমিক পাবেন কিনা?

ভারতের একাধিক গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, মোস্তাফিজের আইপিএলের অর্থ পাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তবে বাংলাদেশের এই পেসার যদি বিসিসিআই বা কলকাতার কাছে অর্থ দাবি করে, তাহলে নিয়ম কী বলছে?

আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় নিজে থেকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে তাকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করা হয় এবং পারিশ্রমিকও দেওয়া হয় না। আইপিএল ২০২৫ থেকে সরে দাঁড়ানোর পর ইংল্যান্ডের হ্যারি ব্রুকের ক্ষেত্রে এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। একইভাবে, নিলামে বিক্রি হওয়ার পর কোনো খেলোয়াড় চোটের কারণে একটি ম্যাচও খেলতে না পারলে তিনিও পারিশ্রমিক পান না।

তবে মুস্তাফিজের ক্ষেত্রে বিষয়টি একেবারেই ভিন্ন। কারণ তিনি নিজে থেকে সরে দাঁড়াননি, চোটগ্রস্তও নন। বিসিসিআইয়ের নির্দেশে ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দেওয়ায় পুরো বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। 

চুক্তির নিয়ম অনুযায়ী মোস্তাফিজের পরিস্থিতি ‘ফোর্স মেজর’ ধারা অনুযায়ী বিবেচিত হচ্ছে। এই ধারায় নিয়ন্ত্রণের বাইরে থাকা বিশেষ পরিস্থিতিতে চুক্তির পক্ষগুলো তাদের দায়বদ্ধতা থেকে সরে আসতে পারে। যেহেতু বিসিসিআইয়ের অনুরোধেই মোস্তাফিজ আইপিএলে খেলতে পারছেন না, তাই কেকেআরের চুক্তি পূরণ না করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে মোস্তাফিজকে কোনো অর্থ দিতে দায়বদ্ধ থাকবে না কলকাতা নাইট রাইডার্স। 

৫১ ছক্কা ও ৫৩৭ রানের ম্যাচে অবিশ্বাস্য যত রেকর্ড
টি-টোয়েন্টিতে রেকর্ড বন্যার এক ম্যাচ দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটরে। এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। এক ম্যাচেই দেখা মিলেছে একাধিক...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে ২০২৬
সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতেই ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ তৃতীয় ও শেষ ম্যাচে তাই লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ। তবে সেই স্বপ্নপূরণ হলো না...
চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর এবং থানায় নিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থেকে ফেরার পথে...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর