আসন সমঝোতা: ভাঙনের মুখে জামায়াতের জোট

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:২৬ পিএম

জামায়াতে ইসলামীর নির্বাচনী সমঝোতা জোটে ভাঙনের সুর শোনা যাচ্ছে। নিজেদের জন্য বরাদ্দ করা আসন নিয়ে অসন্তুষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। দলটি এখন এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া এনসিপিসহ (জাতীয় নাগরিক পার্টি) নতুন কয়েকটি দল জোটের সদস্য হওয়ায় আসন বণ্টনের জটিলতা আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এমন বাস্তবতায় জামায়াত বলছে, কোনো দল বের হয়ে গেলেও জোটে বড় কোনো প্রভাব পড়বে না।

গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাব-নিকাশ শুরু হয়। আলাদাভাবে সব দলই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে। এমন প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী ৭টি ইসলামী দল নিয়ে একটি জোট গঠন করে। এরই মধ্যে এই জোট বেশ কিছু জনসভাও করেছে। সর্বশেষ গত ডিসেম্বরে জোটে যোগ দেয় তরুণদের দল এনসিপি।

আসন ভাগাভাগি প্রশ্নে এই জোটের শরিকদের দ্বিমত সম্প্রতি প্রকাশ্যে আসতে শুরু করেছে। লিয়াজোঁ কমিটি দফায় দফায় বৈঠক করলেও এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। ইসলামী আন্দোলন তাদের জন্য বরাদ্দ করা ৩৫টি আসনে সন্তুষ্ট নয়। এরই মধ্যে তারা ২৭২টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। সমঝোতা না হলে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে দলটি।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলেন, ‘যদি কোনো সমঝোতা না হয়, তবে আমাদের সামনে আর কোনো পথ নেই। আমরা পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে লড়ব। তবে জাতির বৃহত্তর স্বার্থে যদি সম্মানজনক সমঝোতা হয়, তবে আমরা প্রার্থিতা তুলে নেব। তবে আমাদের নিশ্চিত হতে হবে যে, কোনো "ব্যাকডোর" দিয়ে নতুন কোনো পরিকল্পনা করা হচ্ছে না।’

জামায়াতের নীতিনির্ধারকরা অবশ্য বলছেন, আলোচনার মাধ্যমে শিগগিরই চূড়ান্ত সমঝোতা হবে। তবে কেউ এককভাবে নির্বাচন করলে তার প্রভাব জোটের ওপর পড়বে না।

দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ইনশাল্লাহ চূড়ান্তভাবে কোনো সমস্যা হবে না। বর্তমানে মনোনয়নপত্র যাচাই-বাছাই (স্ক্রুটিনি) চলছে। এটি শেষ হয়ে গেলে একটি পূর্ণাঙ্গ রূপ দাঁড়াবে। এর ফাঁকেই আলোচনা এগিয়ে যাচ্ছে, দ্রুতই একটি ইতিবাচক সিদ্ধান্ত চলে আসবে।’

এনসিপি, এবি পার্টিসহ বর্তমানে জামায়াতের এই জোটে ১১টি দল রয়েছে। শরিকদের দাবি, নতুন দলগুলোর অন্তর্ভুক্তিতে আসন বণ্টনের সমীকরণ আরও জটিল হয়ে পড়েছে।

যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর