শ্রীলঙ্কা যাচ্ছে সিয়ামের রাক্ষস, সঙ্গে বলিউড চমক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

ঈদুল ফিতরকে সামনে রেখে জোর প্রস্তুতিতে এগোচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘রাক্ষস’। গত মাসে শুটিং শুরুর পর সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হতেই দর্শকমহলে আগ্রহ তুঙ্গে ওঠে। বিশেষ করে চিত্রনায়ক সিয়াম আহমেদের লুক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তাঁর বিপরীতে রয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

শুটিংয়ের পরবর্তী ধাপের জন্য আগামী ৪ জানুয়ারি পুরো রাক্ষস টিম পাড়ি জমাচ্ছে শ্রীলংকায়। সেখানে টানা প্রায় দুই সপ্তাহ চলবে গুরুত্বপূর্ণ অংশের শুটিং। শ্রীলংকার শিডিউলে সিয়াম আহমেদের সঙ্গে কাজ করবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরও কয়েকজন শিল্পী। বিদেশের কাজ শেষ করেই ইউনিট ঢাকায় ফিরে বাকি অংশের শুটিং সম্পন্ন করবে। এরপরই সিনেমার ক্যামেরা ক্লোজড হওয়ার কথা, এমনটাই জানিয়েছে শুটিং ইউনিট সূত্র।

নির্মাতা সূত্রে জানা গেছে, রাক্ষস এক অন্ধকার ও নিষ্ঠুর জগতের গল্প, যেখানে থাকবে প্রবল ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ। দেশীয় সিনেমায় যে ধরনের টোন ও ট্রিটমেন্ট খুব একটা দেখা যায় না, সেদিকেই হাঁটছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

এদিকে সিনেমা ঘিরে রয়েছে আরেকটি বড় চমক। ঘনিষ্ঠ সূত্র বলছে, ভিলেন চরিত্রে দেখা যেতে পারে একজন বলিউড অভিনেতাকে। তাঁর শ্রীলংকার শুটিং ইউনিটে যোগ দেওয়ার কথাও রয়েছে। তবে বিষয়টি আপাতত গোপন রাখতে চাইছেন নির্মাতারা। তাই এ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছেন না কেউই।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত...
মাল্টিপ্লেক্সে সফলতার পর এবার সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মুক্তির দুই সপ্তাহ পর বড় পর্দার এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি একদিনেই আয় করেছে ৪১ লাখ টাকার বেশি;...
ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এবার তা ইতালিতে মুক্তি পেল। দেশটির রাজধানী রোমে ‌‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে...
মাল্টিপ্লেক্সে সফলতার পর ‘রাক্ষস’ মুক্তি পেয়েছে সিঙ্গেল স্ক্রিন হলে। সেখানেও দারুণ সাড়া ফেলেছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি। জানা গেল, সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রথম দিন, অর্থাৎ শুক্রবার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর