‘রাক্ষস’ এবার ইতালিতে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০১:২০ পিএম

ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এবার তা ইতালিতে মুক্তি পেল। দেশটির রাজধানী রোমে ‌‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে গতকাল সিনেমাটি মুক্তি পায়।

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে, রোমে মুক্তির প্রথমদিনেও দর্শকের ভালো সাড়া পেয়েছেন তাঁরা।

রোমান্টিক থ্রিলারধর্মী গল্পে রাক্ষস পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে মুখ্য চরিত্রে জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও টলিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।

এদিকে, তৃতীয় সপ্তাহে দেশের বেশকিছু সিঙ্গেল স্ক্রিন হলে মুক্তি পেয়েছে রাক্ষস। এ বিষয়ে নির্মাতা হৃদয় বলেন, ‘ভালো সিনেমা দর্শকের কাছে ধীরে হলেও স্থান পাবে। প্রথমে মাল্টিপ্লেক্সে আমাদের শো কম হওয়ায় অনেকে সিনেমাটি দেখতে এসেও সুযোগ পায়নি। ফলে এখনও দর্শকের চাপ রয়েছে। তৃতীয় সপ্তাহে এসেও এ সিনেমা প্রায় হাউসফুল যাচ্ছে। সিঙ্গেল স্ক্রিনেও এটি বড় সাড়া পাবে বলে আমার বিশ্বাস। কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শক যে ধরনের সিনেমা দেখে আনন্দ পায়, তার সবই এতে রয়েছে।’

রাক্ষস’র শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও ভারতের মুম্বাইয়ে। এটি পরিচালকের দ্বিতীয় সিনেমা। ঢাকাই সুপারস্টার শাকিব খানকে নিয়ে প্রথম সিনেমা ‘বরবাদ’ নির্মাণ করে দারুণ আলোচনায় আসেন তিনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসের...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর