সেন্সর পেলেও পিছিয়ে গেল থালাপতি বিজয়ের ‘শেষ’ ছবি

আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম

ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ ছবি ‘জন নায়কন’ ঘিরে দিনকয়েক ধরেই তীব্র বিতর্ক তামিলনাড়ু জুড়ে। রাজনৈতিক জীবনে পাকাপাকি প্রবেশের আগে এটিই বিজয়ের শেষ চলচ্চিত্র। এ কারণেই অনুরাগীদের মধ্যে ছবিটি নিয়ে ছিল বিপুল উন্মাদনা। মুক্তির আগেই প্রায় ১ কোটি টাকার টিকিটের অগ্রিম বুকিং হয়ে গিয়েছিল।

৯ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, ঠিক দু’দিন আগে আচমকাই মুক্তি আটকে দেওয়া হয়। সেন্সর বোর্ডের আপত্তিতে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় মুক্তি। বিষয়টি ঘিরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাও বিজয়ের সমর্থনে মিছিল করেন। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় আদালতে। মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা।

শুক্রবার সেই জটের অবসান ঘটে। সেন্সর বোর্ড অবশেষে ‘ইউ/এ’ ছাড়পত্র দেয় ‘জন নায়কন’-কে। ফলে ছবিটির মুক্তিতে আর কোনও আইনি বাধা রইল না।

তবে এই বিলম্ব ঘিরে রাজনৈতিক গুঞ্জনও কম নয়। অনেকের মতে, ছবির মুক্তি আটকে দেওয়ার নেপথ্যে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি। শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনে বিজয়ের দল বিজেপির সঙ্গে জোটে যেতে আগ্রহী নয়; বরং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ঘনিষ্ঠতার দিকেই নাকি ঝোঁক বেশি। এই রাজনৈতিক সমীকরণই কি সমস্যার মূল, সে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

সিনেমাটিতে রাজনীতির ছাপ রয়েছে। জনতার নেতা চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমার পরিচালক এইচ বিনোদ।

সব বাধা কাটলেও এখনো পর্যন্ত নির্মাতাদের তরফে নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। ফলে ছাড়পত্র মিললেও ‘জন নায়কন’ কবে প্রেক্ষাগৃহে আসবে, সে অপেক্ষাতেই রয়েছেন থালাপতির অনুরাগীরা।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর