প্রামাণ্যচিত্র উৎসবে সেরা ‘হোয়াট স্ট্যান্ড অন দ্য ভার্জ অব আ রেবেলিয়ন’

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

​বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো তিন দিনব্যাপি ‘চট্টগ্রাম আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র উৎসব (সিআইডিএফএফ)’। এতে পূর্ণদৈর্ঘ্য বিভাগে সেরা হয়েছে ‘হোয়াট স্ট্যান্ড অন দ্য ভার্জ অব আ রেবেলিয়ন’। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মিজানুর রহমান।   

জানা যায়, সেরার পুরস্কারজয়ী এ প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে দেশের উত্তরাঞ্চলে একটি সৌর বিদ্যুৎকেন্দ্রের জমি অধিগ্রহণের প্রেক্ষিতে সৃষ্ট সামাজিক আন্দোলনকে কেন্দ্র করে। এই আন্দোলন পরবর্তী সময়ে কৃষকদের জমির ন্যায্যমূল্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 

সেরা প্রামাণ্যচিত্রে উঠে এসেছে জমি অধিগ্রহণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন। ছবি: নির্মাতার সৌজন্যে

পুরস্কারজয়ে উচ্ছ্বসিত মিজানুর রহমান ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। ছবিটি আরও কয়েক জায়গায় দেখাতে পারলে, দর্শকের মনে ডকুমেন্টারি ফিল্ম কেমন সাড়া ফেলে কাছ থেকে তা দেখার সৌভাগ্য হত। চিটাগং ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালকে ধন্যবাদ আমাদের চালচুলোহীন চলচ্চিত্র নির্মাণের যাত্রায় অন্যতম ভরসা হয়ে পাশে থাকার জন্য।’

অন্যদিকে, উৎসবে স্বল্পদৈর্ঘ্য বিভাগে সেরা প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছে জাফর মুহাম্মদ পরিচালিত ‘পানকৌড়ী’। একই বিভাগে বিশেষ সম্মাননা পুরস্কার লাভ করেছে গোলাম মুনতাকিমের ‘আ মেশিন (যন্তর)’।

স্বল্পদৈর্ঘ্য বিভাগে সেরা প্রামাণ্যচিত্র পানকৌড়ী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই ​উৎসবে ফ্রান্সের ‘কান ডক ২০২৬’-এর জন্য বাংলাদেশ থেকে ৪টি প্রামাণ্যচিত্র প্রকল্পের নাম ঘোষণা করা হয়। সেই প্রকল্পগুলো হলো ‘অপেক্ষা’, ‘ব্লু-কালারস ফ্রম দ্য ফ্রন্টলাইন’, ‘ইন সার্চ অব হার’ ও ‘মাই কাজিন’। এ ছাড়া নির্মাতা তৈরান রাজ্জাকের ‘মন্ত্র অব দ্য ম্যানগ্রোভস’ প্রকল্পটি ইউরোডক ২০২৬-এ অংশগ্রহণের জন্য বিমান টিকিট সহায়তা লাভ করেছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাসি দূতাবাসের কালচারাল অ্যাটাশে বাতিস্ত লোভহে, বিটা’র নির্বাহী পরিচালক শিশির দত্ত, চলচ্চিত্র নির্মাতা রফিকুল আনোয়ার রাসেলসহ বিশিষ্টজনরা। 

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি চট্টগ্রাম অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে শুরু হওয়া এই উৎসবে দেশ-বিদেশের মোট ১৪টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। বিষুব আর্ট অর্গানাইজেশন ও অলিয়ঁস ফ্রঁসেজ চিটাগংয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে সহযোগিতা করেছে ঢাকাস্থ ফরাসি দূতাবাস ও ঢাকা ডকল্যাব।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর