অভিবাসন ভিসা স্থগিত মানে কি, যা জানালেন মার্কিন আইনজীবী

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সরকার সব ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রসেসিং স্থগিত করছে; তবে এতে নন–ইমিগ্যান্ট অর্থাৎ স্টুডেন্ট ভিসাসহ অন্য ভিসা আবেদনকারীদের ওপর কোনো প্রভাব ফেলবে না। আমেরিকার অভিবাসন বিষয়ক আইনজীবী রাজু মহাজন ফেসবুকে এক ভিডিওতে এ তথ্য জানিয়েছেন। 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সরকার সব ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রসেসিং স্থগিত করছে; তবে এতে নন–ইমিগ্যান্ট অর্থাৎ স্টুডেন্ট ভিসাসহ অন্য ভিসা আবেদনকারীদের ওপর কোনো প্রভাব ফেলবে না। আমেরিকার অভিবাসন বিষয়ক আইনজীবী রাজু মহাজন ফেসবুকে এক ভিডিওতে এ তথ্য জানিয়েছেন।

সিএনএন লিখেছে, ২১ জানুয়ারি থেকে ওই স্থগিতাদেশ কার্যক্রম শুরু হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে চলবে বলে যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা দিয়েছে।  নতুন সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন আসলে আমেরিকার অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করছে। তবে এই স্থগিতাদেশ অস্থায়ী হিসেবে কেউ থাকলে, পর্যটক বা ব্যবসায়িক ভিসাসহ অভিবাসী ছাড়া বাকিদের জন্য নয়।

রাজু মহাজন বলেন, ৭৫টি দেশ থেকে যারা ইমিগ্র্যান্ট ভিসার জন্য আবেদন করেন, সেই আবেদনকারীদের জন্য ভিসা দেওয়া স্থগিত থাকবে। গ্রিন কার্ড নিয়ে যারা আমেরিকায় ঢোকেন; তাদের যে ভিসা এটা হলো ইমিগ্যান্ট ভিসা। এই স্থগিতাদেশ তাদের জন্য এটা কার্যকরী।

তিনি বলেন, এ ছাড়া নন–ইমিগ্র্যান্ট ভিসা আবেদেনর ক্ষেত্রে এটা কার্যকর নয়। শিক্ষার্থীদের জন্য ভিসা বা অন্য ভিসা এই নিয়মে কার্যকর নয়। ৭৫ দেশের ভিসা প্রসেসিং স্থগিতের ক্ষেত্রে এসব ভিসা পড়বে না।

রাজু মহাজন বলেন, যারা নন– ইমিগ্র্যান্ট ক্যাটাগরিতে আবেদন করছেন, তারা করতে থাকুন। যদি কোয়ালিফাই হন, অন্য যোগ্যতা পূরণ করেন, তবে অবশ্যই ভিসা পাবেন। সমস্যা হবে না।

তিনি বলেন, এমনকি ইমিগ্র্যান্ট ভিসা যে স্থগিত হলো; সেক্ষেত্রেও কর্তৃপক্ষ বলেছে, তারা বিশেষ পরিস্থিতি বিবেচন করবে। পরিস্থিতি যদি দরকার হয়, এখনো ভিসা দেওয়া হবে। এটা নিয়ে হয়তো আরও অনেক ব্যাখ্যা আসবে। যাদের ফ্যামিলি মেম্বাররা সেখানে থাকেন, এটা তাদের সাংবিধানিক অধিকার। এটা এত সহজে চাইলেই বন্ধ করা যায় না।

রাজু মহাজন বলেন, নন– ইমিগ্র্যান্ট ভিসা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। শুধু যদি স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা বা অন্য ভিসা আবেদন করতে চাইলে করতে থাকুন। এটার ওপর কোনো প্রভাব পড়বে না। 

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর তাঁর ছেলে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক কঠোর লিখিত বার্তা দিয়েছেন। বাবার...
আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে আমেরিকা। দেশটির অন্তত ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ আল জাজিরার লাইভে এসব তথ্য জানানো হয়েছে।
ভিয়েতনামে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন পর্যটক নিহত হয়েছেন। এঁদের মধ্যে ১৩ জন পুরুষ ও ২ জন নারী। নিহতদের সবাই ভারতের নাগরিক।
প্রতিটি ডিমে ৪ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছেন খামারিরা। তাই উৎপাদিত ডিমের লাভজনক বিক্রয় মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি...
রাজধানীর বনানীর মহাখালী টিভি গেট এলাকার একটি বাসায় কথিত পরকীয়াজনিত বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. মামুন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিউটি আক্তার নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।...
জামায়াত আমির বলেন, “আবু সাঈদের রক্তে ভেজা এই রংপুরের মাটিতে দাঁড়িয়ে আবারও অঙ্গীকার করছি-জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য যে আন্দোলন হয়েছিল, গণভোট ছিল সেই...
লোডিং...

এলাকার খবর