প্রকাশ পেল অঞ্জন দত্তের আত্মজীবনী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

জীবনের দীর্ঘ পথচলার গল্প এবার নিজ কলমেই তুলে ধরলেন জনপ্রিয় গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত। আত্মজীবনী লিখে পাঠকের হাতে তুলে দিলেন নিজের জীবনের না বলা বহু অধ্যায়। জন্মদিনের ঠিক আগে প্রকাশিত এই বই যেন তাঁর জীবনেরই এক বিশেষ উপহার।

আগামী ১৯ জানুয়ারি অঞ্জন দত্তের জন্মদিন। ৭২ বছর পূর্ণ করে ৭৩-এ পা রাখবেন তিনি। জন্মদিনকে সামনে রেখেই প্রকাশ পেল তাঁর নতুন আত্মজীবনী অঞ্জন নিয়ে।

গত ১৫ জানুয়ারি কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোর–এ আয়োজিত ‘বাহাত্তরে অঞ্জন’ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন।

এই আত্মজীবনীতে অঞ্জন দত্ত তুলে ধরেছেন তাঁর জীবনের নানা অধ্যায়। কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক, জার্মানিতে চাকরির অভিজ্ঞতা, পৃথিবীর নানা প্রান্তের বিখ্যাত মানুষের সঙ্গে পরিচয়ের গল্পের পাশাপাশি রয়েছে কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের সঙ্গে কাটানো কিছু মজার স্মৃতি।

প্রকাশনা অনুষ্ঠানে অপর্ণা ও অঞ্জন দত্ত। ছবি: সংগৃহীত এই বয়সে আত্মজীবনী লেখার কারণ জানতে চাইলে অঞ্জন দত্ত বলেন, ‘৭২ বছর শেষ করে ৭৩-এ পা রাখার সময় মনে হলো, আত্মজীবনী লেখার এটাই সঠিক সময়। পরে হলে হয়তো আর পারব না।’

তিনি আরও বলেন, ‘স্মৃতিকথা লিখতে হলে সত্যি কথাই লিখতে হয়। আমি সেই সত্যি কথাগুলোই লিখেছি। আশা করি আজকের প্রজন্মও বইটি উপভোগ করবে।’

বইটিতে উঠে এসেছে চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। পাশাপাশি সত্যজিৎ রায়ের সঙ্গে এক অন্যরকম যোগাযোগের গল্পও ভাগ করে নিয়েছেন অঞ্জন দত্ত। তাঁর ভাষায়, ‘মৃণাল সেনের সঙ্গে আমার সম্পর্কের কথা লোকে জানে। কিন্তু অনেকেই জানে না, সত্যজিৎ রায়ের সঙ্গেও আমার একটা অদ্ভুত, মজার সম্পর্ক ছিল।’

সবশেষে নিজের বই ও জীবনের গল্প নিয়ে অঞ্জন দত্ত বলেন, ‘এই সব কথা জানতে পারলে মানুষ আমাকে হয়তো আরও একটু ভালোভাবে চিনতে পারবে। আমার শেষ বয়সে সেই পরিচয়টাই রেখে গেলাম। আমার মনে হয়, আজকের প্রজন্মের ছেলেমেয়েদের ভালো লাগবে।’

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর