ঢাকা চলচ্চিত্র উৎসবে সেরা কিরগিজস্তানের ‘কুরাক’

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম

পর্দা নামল দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র আয়োজন ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবার এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে কিরগিজস্তানের ‘কুরাক’।

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই স্লোগান সামনে রেখে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্রের প্রদর্শনীর মধ্যদিয়ে শেষ হয় এই আয়োজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন উৎসব কমিটির নির্বাহী সদস্য ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পী আহমেদ হাসান সানির পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। 

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের কালচারাল কাউন্সিলর লি শিয়াও পেং, ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মার্ক সেরে শার্লেট এবং আঁলিয়ঁস ফ্রঁসেজ দে ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রো। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।

এ বছর উৎসবের বড় চমক ছিল এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগ। যেখানে সেরা ছবি নির্বাচিত হয়েছে এরকা জুমাকমেটোভার ও এমিল আটাগেলডিভ পরিচালিত কুরাক। এটি নির্মিত হয়েছে পিতৃতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতাহীনতা ও অধিকার লঙ্ঘনের বাস্তব ঘটনা অবলম্বনে। এর আগে, ৩০তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ‘বাংলাদেশ জুলাই মেমোরিয়াল প্রাইজ’ জিতেছিল, যেখানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নির্মাতার হাতে তুলে দিয়েছিলেন পুরস্কার।

সমাপনী অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা। ছবি: সংগৃহীত

এদিকে, এশিয়ান ফিল্ম বিভাগে ‘আ লোনলি পারসন মনোলোগ’র জন্য সেরা নির্মাতার পুরস্কার লাভ করেন আজারবাইজানের এমিন আফান্দিয়েভ। কাজাখস্তানের সিনেমা ‘আবেল’র জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন ইয়ারলান এবং সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পান জোলানতা দেলুস্কা। ইরানি সিনেমা ‘দ্য হাসব্যান্ড’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন ফারিবা নাদেরি। এছাড়া ‘ফিশ অন দ্য হুক’ ছবির জন্য স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড পান অভিনেতা ইসফান্দিওর গুলমভ এবং ‘বার্নিং’ ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পান দাস্তান মাদালেভ ও এইজদা আমাঙ্গেলডে।

বাংলাদেশ প্যানোরামা বিভাগে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে ফিপ্রেস্কি জুরির সেরা পুরস্কার জিতেছে আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। একই বিভাগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা নির্বাচিত হয় তানহা তাবাসসুমের ‘হোয়াট ইফ’। এছাড়া ট্যালেন্ট সেকশনে ফার্স্ট রানারআপ হয়েছে উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ!’ সেকেন্ড রানারআপ আবির ফেরদৌস মুখর নির্মিত ‘ইস্পিতে’। অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ প্রযোজনার ছবি ‘ড্রেইনড বাই ড্রিমস’।

উইমেন্স ফিল্মমেকার বিভাগে সেরা ফিকশন ফিল্ম নির্বাচিত হয়েছে পলিনা কোন্ড্রাতেবার ‘ফ্রম স্ক্রেচ’ এবং সেরা প্রামাণ্যচিত্র ‘লিটল সিরিয়া’। স্পিরিচুয়াল ফিল্ম বিভাগে সেরা ফিকশন হয়েছে দক্ষিণ কোরিয়ার ‘আ ভাস্ট অ্যালগরিদম অব হিউমিনিটি’ এবং চিলড্রেন ফিল্ম সেকশনে বাদল রহমান অ্যাওয়ার্ড জিতেছে চীনের সিনেমা ‘কুইংটন এন্ড কুইহুয়া’।

প্রসঙ্গত, এবারের উৎসবে ভেন্যু ও আয়োজনেও ছিল বেশ বৈচিত্রতা। রাজধানী ঢাকার জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির পাশাপাশি প্রথমবারের মতো কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় উন্মুক্ত এই প্রদর্শনী দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগায়। 

উৎসবের সমাপনী অনুষ্ঠানে এসেছে আগামী আসরের ঘোষণাও। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রজতজয়ন্তী বা ২৫তম আসর, যা অনুষ্ঠিত হবে আগামী বছরের ৯ থেকে ১৭ জানুয়ারি।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর