শাকসু নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিবিরের

দলীয় প্রভাব খাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ পিএম

দলীয় প্রভাব খাটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার দুপুরে রাজধানীর পুরোনো পল্টন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

শিবির সভাপতি বলেন, ‘সরকার অনমনীয় আচরণ করলে চরম মূল্য দিতে হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়ে গেছেন তিনি। অথচ বিএনপি হেরে যাওয়ার ভয়ে এখন শাকসু নির্বাচন বানচালের চক্রান্ত করছে।’

সাদ্দাম আরও বলেন, ‘এসব কারণেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলকে শিক্ষার্থীরা বয়কট করছে।

এ সময় দলীয় প্রভাব খাটিয়ে শাকসু নির্বাচন বন্ধ করা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।

দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ে মেধার অবমূল্যায়ন করে দলীয় পরিচয়ে ভিসি পদে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়েও...
রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় শিবিরের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মাদ্রাসা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন মোমিন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জবি ও ঢাকা কলেজে ছাত্রদল–ছাত্রশিবিরের সংঘর্ষের পর সংঘর্ষে জড়িয়েছে ঢাকা আলিয়া মাদরাসার শিক্ষার্থরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদরাসার সামনের সড়কে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলছিল। 
সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর