একদিনে ঢাকার তিন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল–শিবির সংঘর্ষ, আহত অন্তত ২২

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদরাসায় সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে জবি ও ঢাকা কলেজে সংঘর্ষ হয়। আর বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা আলিয়া মাদরাসায় এই দুটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ চলছিল।  
 
সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আর ঢাকা কলেজে আহত হয়েছেন অন্তত ৭ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা পৌনে ১২টার দিকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনের এক অনুষ্ঠানে পৌঁছানোর পর সংঘর্ষের শুরু হয়। শিবির নেতাকর্মীদের তাড়িয়ে ক্যাম্পাসে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর দুপুর ২টায় ক্যাম্পাসের অদূরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হন ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। আর হাসপাতালের মূল ফটকের বাইরে ছাত্রদল নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে জবি ছাত্রশিবির নেতাকর্মীরা ধাওয়া করতে গেলে পাল্টা ধাওয়া দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় দুপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। 

এদিকে ছাত্রদল- ছাত্র শিবির ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে ঢাকা কলেজে। দুপুরে ক্যাম্পাসে মিছিল করে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রশিবিরের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ক্যাম্পাসে এসময় সেখানে গিয়ে হামলা চালায় ছাত্রদলের নেতাকর্মীরা।  তবে এ বিষয় ছাত্রদলের কারও বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, জবি ও ঢাকা কলেজে ছাত্রদল–ছাত্রশিবিরের সংঘর্ষের পর সংঘর্ষে জড়িয়েছে ঢাকা আলিয়া মাদরাসার শিক্ষার্থরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদরাসার সামনের সড়কে দুপক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া চলছিল। 

দেশের সুশীল সমাজসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ‘কোলে’ উঠে গেছে বলে মনে করছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। এজন্য সুশীল সমাজকে খেসারত ‘দিতেই হবে’...
একটা জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, শেখ হাসিনা তাই করেছেন বলে মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর। বৃহস্পতিবার ঢাকার দোহারে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের...
দেশে সংকটের অভাব নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর