ইচ্ছেপূরণ না হলে ৮ দেশে শুল্কারোপ করবেনই ট্রাম্প

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতা না হলে ইউরোপের আটটি দেশের পণ্যের ওপর শুল্কারোপের সিদ্ধান্তে অনড় থাকবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডকে মার্কিন কর্তৃত্বে নেওয়ার বিষয়ে একমত না হলে শুল্কারোপের বিষয়টি শতভাগ বাস্তবায়ন হবে বলে জানান তিনি।

এদিকে দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষায় একজোট থাকার ঘোষণা দিয়েছে ইউরোপীয় মিত্ররা। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রিনল্যান্ডের দখল নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া হুমকিতে উত্তেজনা বাড়ছে। গত সোমবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন পদক্ষেপের বিরোধিতা করা ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্কারোপের হুমকি বাস্তবায়নে শতভাগ অঙ্গীকারাবদ্ধ বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, ইউরোপের নেতাদের উচিত গ্রিনল্যান্ডে মনোযোগ না দিয়ে ইউক্রেন ও রাশিয়ায় মনোযোগ দেওয়া। গ্রিনল্যান্ড দখলে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও নাকচ করেননি মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট ইউরোপীয় মিত্ররা। যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না বলে জানিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, ‘ইউরোপকে প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখাতে হবে যে শুল্ক আরোপের হুমকি কোনো সমাধানের রাস্তা নয়। কিছু সীমারেখা আছে যা অতিক্রম করা যাবে না। হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিক হওয়া সম্ভব নয়। এই পরিস্থিতি ঘোলা করার ইচ্ছে আমার নেই।’

এ ছাড়া ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন বলেন, ট্রাম্পের চাপের মুখে মাথা নত করবে না ইউরোপ। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীও মার্কিন হুমকির সমালোচনা করেছেন।

ট্রাম্পের শুল্কারোপের হুমকি পুরোপুরি ভুল বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য। পাল্টা শুল্কারোপের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেন, বাণিজ্য যুদ্ধ কারও স্বার্থ রক্ষা করবে না।

এদিকে আগামী বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলসে এই ইস্যুতে জরুরি শীর্ষ বৈঠকে বসবেন ইইউর নেতারা। গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের হুমকির জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা করবেন তাঁরা।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর