জামায়াত কোনো বেকার ভাতা দেবে না, দেবে সম্মানজনক কাজ: শফিকুর রহমান

জামায়াতে ইসলামী যুবকদের কোনো বেকার ভাতা দেবে না, তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার বগুড়া শেরপুরে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ পিএম

জামায়াতে ইসলামী যুবকদের কোনো বেকার ভাতা দেবে না, তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দেবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার বগুড়া শেরপুরে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ক্ষমতায় গেলে জনগণের একটি টাকায়ও হাত দেবে না জামায়াত।’

বিচার ব্যবস্থা নিয়ে জামায়াত আমির বলেন, ‘বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না। যে অপরাধ করবে প্রেসিডেন্ট হলেও সে অপরাধী। সাংবাদিকেরা যেন ওয়াচডগ হিসেবে জামায়াতের ওপর নজর রাখে।’

যুবকদের বেকার ভাতা নিয়ে ডা. শফিকুর রহমান, ‘জামায়াত কোনো মিথ্যা আশ্বাস দেবে না। জামায়াত যুবকদের কোনো বেকার ভাতা দেবে না। সম্মানজনক কাজ তুলে দেবে রাষ্ট্র। পাঁচ বছর সব শিশু ও ষাটোর্ধ্ব সবার চিকিৎসার ভার রাষ্ট্র নেবে।’

ব্যক্তি নয়, মার্কা নয়, যিনি আদর্শবান তাকেই ভোট দেবেন বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘হ্যাঁ ভোট জিতলে চাঁদাবাজি বন্ধ হবে। কোনো দেশের চোখ রাঙানি, আধিপত্যবাদ জনগণ মেনে নেবে না।’

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি পরিবহন খাত ঘিরে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দ্রুততম সময়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিসহ তিন দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্ট থেকে এ পদযাত্রা...
ফ্যাসিবাদের দোসররা দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে রয়েছে। নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেছেন বিএনপির...
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের ছাত্ররাজনীতির বাস্তবতা সম্পর্কে হয়তো তার ধারণা নেই। আজ সোমবার দুপুরে নিজের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর