শাকিব খান কি আবারও বাবা হচ্ছেন—প্রশ্নে যা বললেন অপু বিশ্বাস

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৮ পিএম

ঢালিউডে ফের চর্চায় পারিবারিক গুঞ্জন। চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হতে চলেছেন, এমন খবর ঘিরে শোবিজ পাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। আর সেই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে প্রশ্ন, আবারও কি বাবা হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান?

এই প্রশ্নের উত্তর জানতে কৌতূহল গিয়ে ঠেকেছে শাকিবের প্রাক্তন স্ত্রী, চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে।

সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন অপু। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সাংবাদিকরা সরাসরি তাঁকে প্রশ্ন করেন, শাকিব খান নাকি বাবা হচ্ছেন! বুবলীকে ঘিরে চলা এই গুঞ্জন নিয়ে তিনি কী জানেন?

প্রশ্ন শুনে খানিকটা অবাক হয়েই অপু বিশ্বাস বলেন, ‘আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন!’

এখানেই থামেননি তিনি। সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ টেনে অভিনেত্রী আরও বলেন, ‘কাজের কারণে এখন আমি সোশ্যাল মিডিয়ায় খুব একটা অ্যাকটিভ না। সেখানে কী গুঞ্জন চলছে, সত্যি বলতে আমার জানা নেই।’

ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা নিয়ে স্পষ্ট অবস্থানও জানান অপু। তাঁর কথায়, ‘একজন সেলিব্রেটির কাজের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও মানুষের আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু ভাগ্য বলেন বা কারমা, আমি কখনও কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলতে বা কাউকে উদ্দেশ করে কিছু বলতে পছন্দ করি না।’

শেষে এসে শাকিব খান প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন অপু বিশ্বাস। বলেন, ‘আমি অপু বিশ্বাস। আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাপোর্ট যিনি দিয়েছেন, তিনি কিং খান (শাকিব)। সঙ্গে ছিলেন আমার ডিরেক্টর, প্রোডিউসার, সহশিল্পীরা। এগুলো ছাড়া আমি আর কী নিয়েই বা কথা বলব? এখন আমি পুরোপুরি আমার কাজ নিয়েই ব্যস্ত।’

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে সিনেমায় কাজ করতে গিয়ে ২০০৮ সালে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস ও শাকিব খান। দীর্ঘ আট বছর পর, ২০১৬ সালে তাঁদের সংসারে জন্ম নেয় পুত্র আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ে ও সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু। তবে তার ঠিক এক বছর পরই, ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা জুটি। অন্যদিকে বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম।

প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর