ক্যারিয়ারের মধ্যগগনে প্লেব্যাককে বিদায়, কারণ জানালেন খোদ অরিজিৎ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম

হঠাৎ বড় ঘোষণা! অনুরাগীদের চমকে দিয়ে প্লেব্যাককে বিদায় জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিকমাধ্যমের এক পোস্টে জানিয়ে দিলেন, তিনি আর সিনেমায় গান গাইবেন না।

গায়কের এই ঘোষণার পর থেকে ভক্তদের মনে একটাই প্রশ্ন—ক্যারিয়ারের মধ্যগগনে এমন সিদ্ধান্ত কেন? এ নিয়ে নানারকম গুঞ্জনও শোনা গিয়েছিল। কিন্তু তা স্থায়ী হয়নি। কারণ বিষয়টি এবার অরিজিৎ নিজেই খোলাসা করলেন।

ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে ৩৮ বছর বয়সী এই গায়ক জানান, একাধিক কারণ রয়েছে তাঁর এমন সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে।

২০২৩ সালে আইসিসি বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে অরিজিৎ। ছবি: সংগৃহীত

এ বিষয়ে তিনি লেখেন, ‘কেবল একটা নয়, একাধিক কারণ রয়েছে। এবং আমি বেশ কিছুদিন ধরেই সেগুলো নিয়ে ভেবেছি। অবশেষে প্রয়োজনীয় সাহস সঞ্চয় করতে পেরেছি।’ 

অরিজিৎ আরও বলেন, ‘এর একটি কারণ বেশ সহজবোধ্য। আমি খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি। আর এই কারণেই আমি আমার গানের সুরের বিন্যাস ঘনঘন পরিবর্তন করি। এবং সেগুলোকে লাইভে পরিবেশন করি। সুতরাং এটাই সত্যি—আমি ক্লান্ত হয়ে পড়েছি। নিজেকে বিকশিত করতেই আমার ভিন্ন ধরনের সংগীত অন্বেষণ করা প্রয়োজন।’

প্লেব্যাক ছাড়ার কারণ জানালেন অরিজিৎ। ছবি: সংগৃহীত

কেবল এই একটি কারণই নয়, অরিজিতের ভাষ্য, ‘আমি চাই নতুন কণ্ঠ উঠে আসুক। কোনো নতুন গায়ক আমাকে অনুপ্রাণিত করুক, এই উত্তেজনাই এখন বেশি টানে।’  তাঁর মতে, সংগীত এগিয়ে যায় নতুন কণ্ঠ আর নতুন ভাবনার মাধ্যমে, আর সেটার জন্য জায়গা করে দেয়া দরকার।

পাশাপাশি নিজের ভবিষ্যৎ নিয়ে অরিজিৎ বলেন, ‘আমি সত্যিই ধন্য। আমি সংগীতের একজন ভক্ত। এবং ভবিষ্যতে একজন ছোট শিল্পী হিসেবে আরও শেখার ও স্বাধীনভাবে গান তৈরিতেই মনোযোগ দেব। আপনাদের সকলের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ। আমার এখনও কিছু অসম্পূর্ণ প্রতিশ্রুতি বাকি আছে, সেগুলো পূরণ করব। তাই এই বছর আপনারা হয়তো আরও কিছু নতুন কাজ দেখতে পাবেন। বিষয়টি স্পষ্ট করে দিতে চাই… আমি গান তৈরি করা বন্ধ করছি না।’

অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত

২০০৫ সালে রিয়্যালিটি শো ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে প্রথমবার জনসম্মুখে আসেন অরিজিৎ, তখন অবশ্য কেউ ভাবেনি যে এই লাজুক ছেলেটিই একদিন ভারতীয় সংগীত জগত শাসন করবে। যদিও সেই শো-তে তিনি ৬ষ্ঠ স্থান লাভ করেছিলেন, কিন্তু তাঁর প্রতিভা পরিচালক সঞ্জয় লীলা বনশালি ও সংগীত পরিচালক প্রীতমের নজর কেড়েছিল। 

২০১১ সালে ‘মার্ডার ২’ ছবির ‘ফির মহব্বত’ গান দিয়ে তাঁর প্লেব্যাক সফর শুরু হয়। তবে ২০১৩ সালে ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ গানটি তাঁকে রাতারাতি গ্লোবাল সুপারস্টার বানিয়ে দেয়।

গত এক দশক বলিউড ও টলিউডের প্লেব্যাক জগত মাতিয়ে রেখেছিলেন অরিজিৎ। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই শিল্পী গতকাল হঠাৎ করেই প্লেব্যাক থেকে স্বেচ্ছায় অবসরের ঘোষণা দেন। সামাজিকমাধ্যমে তিনি বলেন, ‘সকলকে নতুন বছরের শুভেচ্ছা। শ্রোতা হয়ে আমাকে এত বছর ধরে ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গেই ঘোষণা করছি যে, এখন থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে নতুন কোনো কাজ করব না। আমি এটা থেকে সরে আসছি। যাত্রাটা সুন্দর ছিল।’ এরপরই কার্যত বিস্ময় নেমে আসে সংগীত জগতে। ভক্তরা রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
জুলাই গণঅভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান...
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর