শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’, দেখা যাবে ২৩ সিনেমা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

ভাষা আন্দোলনের চেতনায় প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে অনুষ্ঠিত হবে ‘আমার ভাষার চলচ্চিত্র’। ছয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব শুরু হবে ৩ ফেব্রুয়ারি, শেষ হবে ৮ ফেব্রুয়ারি। 

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবে এবার ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে।

৩ ফেব্রুয়ারি প্রথম দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ দিয়ে শুরু হবে উৎসব। এ সিনেমায় নূর নামের এক প্রবাসী বাংলাদেশির ভূমিকায় রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। 

৪ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে সকাল ১০টায় দেখা যাবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, দুপুর সাড়ে ১২টায় প্রদর্শিত হবে আলমগীর কবীরের ‘সূর্যকন্যা’, বিকেল ৩টা ৩০ মিনিটে শরাফ আহমেদের ‘চক্কর ৩০২’ ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রায়হান রাফীর ‘তাণ্ডব’।

দ্য লাস্ট ঠাকুর সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

৫ ফেব্রুয়ারি তৃতীয় দিনের প্রথম চলচ্চিত্র সালাউদ্দিন পরিচালিত ‘রূপবান’, এটি প্রদশির্ত হবে সকাল ১০টায়। এরপর দুপুর সাড়ে ১২টায় দেখা যাবে সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’। বেলা ৩টা ৩০ মিনিটে পিপলু খানের ‘জয়া আর শারমিন’ এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে মনিরুল হক পরিচালিত ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। 

চতুর্থ দিনের সকাল ১০টায় প্রদর্শিত হবে হারুনুর রশিদ পরিচালিত ‘মেঘের অনেক রঙ’। দুপুর ১২টা ৩০ মিনিটে দেখা যাবে জনপ্রিয় সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’। বেলা ৩টা ৩০ মিনিটে মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কামার আহমাদের ‘অন্যদিন’।

নীলচক্র সিনেমার একটি দৃশ্যে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। ছবি: সংগৃহীত

৭ ফেব্রুয়ারি উৎসবের পঞ্চম দিনে প্রদর্শিত হবে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ ও তানিম নূরের ‘উৎসব’।

আয়োজনের শেষদিন প্রদর্শিত হবে ৩টি পূর্ণদৈর্ঘ্য ও ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। দিনের শুরুতে দেখা যাবে বেলাল আহমেদ পরিচালিত ‘নয়নের আলো’, এরপর কাজী হায়াতের ‘ধর’। এদিন সাড়ে তিনটায় প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেগুলো হলে মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ ও উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’।

উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে কলকাতার জয়ব্রত দাশের ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’। 

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর