১৬ সেকেন্ডের মোশন লুকে শাকিব, মনে করিয়ে দিলেন রণবীরের ‌‘অ্যানিমেল’ 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

প্রিন্সের পোস্টার। পারিচালক আবু হায়াত মাহমুদ১৬ সেকেন্ডের একটি মোশন ফার্স্ট লুক! গায়ে কাটা দিয়ে ওঠার মতো বিজিএম! সেখানে মুখভর্তি দাঁড়ি, লম্বা চুলে চোখে সানগ্লাস, হাতে ধরে আছেন একেবারে ইউনিক ডিজাইনের বড় মিউজিক্যাল বন্দুক! পরনে কালো গাউন, মারকাটারি অ্যাকশন লুক! বলছিলাম, আসন্ন ঈদে মুক্তি টার্গেট করে প্রকাশিত ‘প্রিন্স’ ছবি ফার্স্টলুক মোশন লুকে শাকিব খানের ঝলকের কথা। 

রবিবার সন্ধ্যায় প্রকাশিত এই ফার্স্টলুকে নজর কেড়েছেন এই সুপারস্টার। এর মাধ্যমে সিনেমার শাকিবের চরিত্রের শক্ত ইঙ্গিত পাওয়া গেল। বোঝা গেল, তিনি একজন গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন। তবে প্রকাশের পরই বলিউডের আলোচিত ছবি ‘অ্যানিমেল’র রণবীর কাপুরের লুকের কথা মনে করিয়ে দিয়েছে। 

প্রকাশিত লুক সোশ্যাল মিডিয়াতে ছেড়ে এর ক্যাপশনে সংশ্লিষ্ঠরা বলছেন, ‘সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।’  

শিরিন সুলতানার প্রযোজনায়, ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে শ্রীলঙ্কায় প্রিন্স ছবির কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। বর্তমানে বাকি কাজ শেষ করার জোর চেষ্টা চালাচ্ছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। 

'প্রিন্স' ছবি ট্যাগ লাইন 'ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা'। এতে শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখ। 

শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল প্রিন্স নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর! তবে নির্মাতা হায়াত আগেই পরিষ্কার করেন, তারা যে গল্প 'প্রিন্স' নির্মাণ করছেন-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটা শ্রেফ গুজব ছাড়া কিছু নয়। তিনি বলেন, এটি বড় আয়োজনের কমার্শিয়াল ছবি।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
কানাডা থেকে আমদানীকৃত বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল কানাডায় রপ্তানির ক্ষেত্রে অসম আচরণ করা হয় উল্লেখ করে প্রতিশোধ...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী দুই দিনের জন্য এই সতর্কতা জারি করেছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে প্রকাশ করা আবহাওয়ার...
হুতিদের অবরোধে বাব আল-মান্দেবে নৌ চলাচল ব্যাহত হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরবের জ্বালানি রপ্তানি। দেশটির তেল রপ্তানির আয় কমাসহ ‘ভিশন ২০৩০’-এর মেগা প্রকল্প ও ২০৩৪ বিশ্বকাপের প্রস্তুতিও চাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর