স্ত্রী মৌসুমী ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী, সানী এবার ধানের শীষের প্রচারে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

কিছুটা চ্যালেঞ্জ কিছুটা বোধহয় ক্ষোভ। ফেসবুক পোস্টে চিত্রনায়ক ওমর সানী সেটাই প্রকাশ করলেন।  লিখেছেন,
‘বের করেন কোনো কিছু আমার—খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।’

এই পোস্টের মাধ্যমে কার্যত নেটিজেনদের প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিনেতা। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন, এমন প্রমাণ থাকলে তা সামনে আনার আহ্বান জানান ওমর সানী।

তবে সেই চ্যালেঞ্জের জবাবে সামাজিক মাধ্যমে পালটা আক্রমণ শুরু হয় দ্রুতই। নেটিজেনদের একাংশ আলোচনায় টেনে আনেন তাঁর স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর রাজনৈতিক অতীত।

স্মরণ করিয়ে দেওয়া হয়, মৌসুমী একসময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এমনকি ২০১৯ সালের ১৬ জানুয়ারি আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন তিনি। সেদিন ছেলেকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ে হাজির হলে তাকে ঘিরে ব্যাপক কৌতূহল ও সেলফির হিড়িক পড়ে। যদিও শেষ পর্যন্ত আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি মৌসুমী। বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলেই সক্রিয় নন এবং দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় ইতিমধ্যেই অংশ নিয়েছেন সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী ও অভিনেত্রী শিমলাসহ অনেকে। তারা প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। তবে অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন, এমন অভিযোগে এই তারকারাই এখন সামাজিক মাধ্যমে তীব্র ট্রলের মুখে পড়ছেন।

ওমর সানীর ক্ষেত্রেও ঘটছে তার ব্যতিক্রম নয়। তাঁর পোস্টের পর প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ সরাসরি তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেন, আবার কেউ অতীত অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

সম্প্রতি আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েছেন চিত্রনায়ক ওমর সানী। তাঁকে উদ্দেশ্য করে গতকাল সামাজিকমাধ্যমে একটি কৌতূকপূর্ণ পোস্ট দেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার...
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় অভিনেতা ওমর সানীর একটি পোস্ট ঘিরে শোরগোল পড়েছে। চলচ্চিত্রাঙ্গনের কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে তিনি কড়া ভাষায় সমালোচনা করেছেন। অভিনেতা সেই ব্যক্তিদের ‘মশা’র সঙ্গে...
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিটি মুক্তির আগেই চরম বিতর্কের মুখে পড়েছে। আগামী ১৫ মে ছবিটি বড় পর্দায় আসার কথা থাকলেও, এর কঠোর বিরোধিতা করেছেন...
তিন বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা মৌসুমী। নিউ জার্সিতে অসুস্থ মায়ের চিকিৎসা ও মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন তিনি। তবে এই দীর্ঘ সময়ের দূরত্বকে কেন্দ্র করেই...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
লোডিং...

এলাকার খবর