‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে মুখ খুললেন মৌসুমী, সানীর আইনি হুঁশিয়ারি

আপডেট : ০৩ মে ২০২৬, ০৮:৫২ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিটি মুক্তির আগেই চরম বিতর্কের মুখে পড়েছে। আগামী ১৫ মে ছবিটি বড় পর্দায় আসার কথা থাকলেও, এর কঠোর বিরোধিতা করেছেন খোদ অভিনেত্রী এবং তাঁর স্বামী ওমর সানী। তাঁদের দাবি, সিনেমা হিসেবে নয়, বরং এটি একটি ছোট পর্দার নাটকের জন্য শুটিং করা হয়েছিল।

রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ওমর সানী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে থাকাকালীন একটি নাটকের পাণ্ডুলিপি ভেবেই মৌসুমী কাজটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু এখন সেটিকে ‘কাটপিস’ যোগ করে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা দর্শক চাহিদার পরিপন্থী। সানী স্পষ্টভাবে এই ছবির মুক্তি বন্ধের দাবি জানিয়েছেন।

একই ভিডিওতে চিত্রনায়িকা মৌসুমী নিজেও তাঁর অবস্থান পরিষ্কার করেছেন। জানান, নির্মাতার অনুরোধে যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকে অভিনয়ের জন্য রাজি হন তিনি। পরে শুটিং বেশি হওয়ায় সেটিকে টেলিছবি করার প্রস্তাব দেওয়া হয়।

বলেন, ‘টেলিছবি হিসেবে পারিশ্রমিক ও আনুষঙ্গিক আলাপ হলেও, সিনেমা হিসেবে সেন্সর পাওয়ার বিষয়টি বড় ধাক্কা হিসেবে এসেছে। কাজের ফুটেজকে অসাধু উপায়ে ব্যবহার করে সিনেমার রূপ দেওয়া হয়েছে, যা পেশাগতভাবে অনৈতিক।’

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মৌসুমী শিল্পী সমিতি, পরিচালক সমিতি ও প্রযোজক সমিতির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অন্যদিকে, নির্মাতা হাসান জাহাঙ্গীর পুরো বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাঁর দাবি, মৌসুমীকে যথাযথভাবে সিনেমার সম্মানি দিয়েই প্রজেক্টে যুক্ত করা হয়েছিল। তিনি এমনকি ইঙ্গিত দিয়েছেন যে, মৌসুমীকে দিয়ে জোর করিয়ে এই প্রতিবাদী ভিডিওটি বানানো হয়েছে।

তবে ওমর সানী ও মৌসুমী দম্পতি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। সানী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা আইনি পদক্ষেপ নিচ্ছেন এবং এরই মধ্যে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর