অ্যাপেন্ডিকস অস্ত্রোপচারের কারণে পেছাল পরী মণির জেরা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম

সম্প্রতি অ্যাপেন্ডিকসের অস্ত্রোপচার হয়েছে চিত্রনায়িকা পরী মণির শরীরে। অপারেশনের পর চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকায় সাভারের আলোচিত বোট ক্লাব মামলায় তাঁর জেরা স্থগিত হয়েছে।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরী মণির জেরার দিন ধার্য ছিল। তবে নির্ধারিত দিনে তিনি উপস্থিত না হওয়ায় আদালত আগামী ৯ আগস্ট নতুন দিন নির্ধারণ করেন।

পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) আদালতকে জানান, সম্প্রতি অস্ত্রোপচারের কারণে অভিনেত্রী শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় আদালতে হাজির হওয়া তার পক্ষে সম্ভব নয়। সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করেন।

এটি প্রথমবার নয়—এর আগেও একাধিক কারণে পরী মণির জেরা পিছিয়েছে। গত বছরের ৯ সেপ্টেম্বর দুই সন্তানের টিকা দেওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়ায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। চলতি বছরের ২৬ মে আদালতে হাজির হলেও শুনানিকালে অসুস্থ হয়ে পড়ায় সেদিনও জেরা স্থগিত করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে অবস্থিত একটি বোট ক্লাবে মারধর, হুমকি ও যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তোলেন পরী মণি। ওই বছরের ১৩ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শারীরিক নির্যাতন, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে বিচার দাবি করেন। বিষয়টি আলোচনায় এলে পরদিন নিজ বাসায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত অভিযোগ জানান তিনি।

এরপর ২০২১ সালের ১৪ জুন সাভার মডেল থানায় মামলা দায়ের করেন পরী মণি। মামলার পর রাজধানীর উত্তরার বাসা থেকে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে একই বছরের ৭ সেপ্টেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার অপর আসামি শহীদুল আলমসহ তিনজনই বর্তমানে জামিনে রয়েছেন। ২০২২ সালের ১৮ মে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর নির্দেশ দেন আদালত। এরপর ২০২২ সালের ২৯ নভেম্বর পরী মণির আংশিক জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর