যদি নতুনভাবে শুরুর সুযোগ আসে, তোমাকেই বেছে নিতাম: আদনানের উদ্দেশে মেহজাবীন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

ভালোবাসা দিবস আর বিয়ের প্রথম বার্ষিকী—দুই আনন্দ একসঙ্গে ধরা দিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব-এর জীবনে। বিশেষ এই দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে উদ্দেশ করে ভালোবাসা, কৃতজ্ঞতা আর আবেগে ভরা এক বার্তা শেয়ার করেছেন অভিনেত্রী।

ভালোবাসা দিবস উপলক্ষে একাধিক স্থিরচিত্র পোস্ট করেন মেহজাবীন। ছবিগুলোর সঙ্গে যুক্ত ক্যাপশনে তিনি লিখেছেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা কথা, 
‘একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব আর ভালোবাসার পথচলা—তার মধ্যে এক বছর আমাদের সংসার। আজ যদি আবার নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।’

পোস্টটি প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই প্রায় ১৫ হাজার রিঅ্যাকশন জমা পড়ে। পাশাপাশি শত শত ভক্ত-অনুরাগী মন্তব্যে শুভকামনা জানিয়েছেন এই দম্পতিকে।

মেহজীবন ও আদনান। ছবি: ফেসবুক থেকে নেওয়া প্রসঙ্গত, ২০০৯ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান মেহজাবীন। সেখান থেকেই শুরু তাঁর অভিনয়যাত্রা, যা সময়ের সঙ্গে সঙ্গে তাকে নাট্যজগতের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত করেছে। কর্মসূত্রেই পরিচয় হয় নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে। প্রথম দেখার পর বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বই সময়ের সঙ্গে রূপ নেয় গভীর সম্পর্কে।

মেহজীবন ও আদনান। ছবি: ফেসবুক থেকে নেওয়া দীর্ঘ ১৩ বছরের বন্ধুত্ব ও প্রেমের পর ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দেখতে দেখতে পেরিয়ে গেছে দাম্পত্য জীবনের এক বছর।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর