গানে ফিরল ব্যান্ড ‌সিক্স, প্রকাশ পেল ‘ভালোবাসি’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ পিএম

দীর্ঘ ১০ বছর বিরতির পর গত বছরের শেষদিকে গানে ফিরেছে ব্যান্ড ‌‘সিক্স’। ২০১২ সালে তরুণ রক মিউজিশিয়ানদের রিয়্যালিটি শো ‘নেসক্যাফে গেটসেট রক’-এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় এসেছিল ব্যান্ডটি। এবার দীর্ঘ বিরতির পর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে তাঁদের নতুন গান, শিরোনাম ‘ভালোবাসি’।

‘আজ এখনও আছি আমি/ থাকতে চাই আরও কিছুক্ষণ/ দেখতে তোমার নীল নয়ন/ হারাব আমি’—দীর্ঘ একযুগ আগে প্রথমবার এফএম রেডিওতে শোনা যেত ব্যান্ড সিক্সের এই গান; কিন্তু বাণিজ্যিকভাবে তা প্রকাশ পায়নি। এরপর থেমে যায় ব্যান্ডটির পথচলা। এবার সেই অপ্রকাশিত গানটি প্রকাশিত হলো মিউজিক্যাল ফিল্ম হিসেবে।

ব্যান্ডটির দলনেতা বেজিস্ট রাকিবুল রোমান্স জানান, ২০১৫ সালের ডিসেম্বরে ব্যান্ডটির পথচলা থেমে যাওয়াই দ্বিতীয় অ্যালবামের কাজও বন্ধ হয়ে যায়। তবে গত বছর থেকে ব্যান্ডটি আবার গানে ফিরেছে। গিটারিস্ট ও প্রডিউসার রেজোয়ান আশরাফ দেশের বাইরে থেকেই ব্যান্ডের কাজ করছেন। বেশকিছু নতুন গান মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

ভালোবাসি মিউজিক্যাল ফিল্মের দৃশ্যে ব্যান্ড সিক্স। ছবি: ব্যান্ডটির সৌজন্যে

ভালোবাসি গানটির কথা ও সুর করেছেন ড্রামার আরিফ শিশির। গানটি মূলত তাঁর বাস্তব জীবনের একটি বিরহের গল্প নিয়ে আবর্তিত। বেজিস্ট রোমান্স বলেন, ‘আমরা যখন গানটি নতুন করে করার কথা ভাবি, তখনই সিদ্ধান্ত নিই একটি মিউজিক্যাল ফিল্ম তৈরি করব, যেখানে সত্য ঘটনাটি উঠে আসবে। গল্পের মূল নায়ক আমাদের ড্রামার আরিফ শিশির নিজেই। যেহেতু তার অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে, তাই তিনি এখানে প্রধান চরিত্র হিসেবে কাজ করেছেন। আমরা এখানে কোনো নেতিবাচকতা দেখাইনি; বরং দুজন মানুষের আলাদা হয়ে যাওয়ার পরও একে অপরের প্রতি যে টান এবং আকুতি থাকে, তা ফুটিয়ে তুলেছি।’

মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন শৌরিন। ব্যান্ড সিক্স তাঁদের দ্বিতীয় অ্যালবামের প্রথম গান হিসেবে সম্প্রতি ‘এই তো সময় ২’ প্রকাশ করেছে। এবার প্রকাশিত ‘ভালোবাসি’ হতে যাচ্ছে এই অ্যালবামের দ্বিতীয় গান।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর