বাবা হারালেন ‘অন্তর জ্বালা’ অভিনেত্রী মৌমিতা মৌ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

বাবা হারালেন ‘অন্তর জ্বালা’ ছবির অভিনেত্রী মৌমিতা মৌ। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর বাবা মো. মোশাররফ হোসেন। সামাজিকমাধ্যমে এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। 

বাবার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘বাবা ক্যানসারের শেষ পর্যায়ে ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও শেষপর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ কারণে তিনি কিছুদিন ধরে অভিনয়ের কাজ থেকেও বিরতি নিয়েছি।’

বাবার সঙ্গে মৌমিতা মৌ। ছবি: সংগৃহীত

এর আগে বাবার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সামাজিকমাধ্যমে এক আবেগঘন পোস্ট দেন মৌ। তিনি লেখেন, ‌‘মাত্র ৩/৪ মাসের মধ্যে কী থেকে কী হয়ে গেল। একটা রিপোর্ট সবকিছু এলোমেলো করে দিল। এ রকম একটা সময় পার করতে হবে কখনোই ভাবিনি। এখন আমি বুঝি দায়িত্ব কী জিনিস। এখন আমি জানি ধৈর্য কীভাবে ধরতে হয়। এখন আমি বুঝতে পারি তোমার সুস্থতা ছাড়া আমি কতটা অসহায়। কবে তুমি আবার নাম ধরে ডাকবে? কবে তুমি আবার শাসন করবে? কবে তুমি আবার আদর করবে? তোমার স্মৃতিগুলো খুব মনে পড়ছে আব্বু। হে আল্লাহ আমার আব্বুকে সুস্থতা দান করুন, আমিন।’

প্রসঙ্গত, কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকবো’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌমিতা মৌয়ের। এরপর মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ (২০১৭) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসিত হন। কেবল চলচ্চিত্রেই নয়, ছোটপর্দা ও বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘মাটির পরী’, ‘মাস্তানী’, ‘তুই শুধু আমার’, ‘অন্ধকার জগৎ’ ও ‘আহারে জীবন’ উল্লেখযোগ্য।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
লোডিং...

এলাকার খবর