আমার ছেলের হাঁটুর ওপর দাঁড়িয়ে গলা টিপে ধরে রেখেছিল: মনিরা মিঠু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

চলন্ত গাড়িতে ধাক্কা দেওয়ার পর দুর্বৃত্তরা বড় ছেলে মুশফিক ইসলাম উপন্যাসকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সামাজিক মাধ্যমে জানালে উদ্বেগ ছড়িয়ে পড়ে সহশিল্পী, আত্মীয়-স্বজন ও ভক্তদের মধ্যে। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এদিকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মনিরা মিঠু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। তিনি লেখেন, ‘সম্মানীত সহশিল্পীবৃন্দ, আত্মীয়-স্বজন, স্নেহভাজন গতকাল মধ্যরাত পর্যন্ত আমার সন্তানের খোঁজখবর নিচ্ছিলেন এবং যথেষ্ট উদগ্রীব ছিলেন। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

ছেলের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার বড় সন্তান উপন্যাসের সারা শরীর ব্যথায় কাতর। তার ডান চোখে বেশি আঘাত করা হয়েছে। আমার সন্তানের হাঁটুর ওপর একজন দাঁড়িয়ে গলা টিপ দিয়ে ধরে রেখেছিলেন আর আরেকজন লাথি- ঘুষি মারছিলেন।’

ঘটনার নৃশংসতা তুলে ধরে মানসিকভাবে ভেঙে পড়া মনিরা মিঠু আরও বলেন, ‘আমার সন্তানকে রাস্তায় ফেলে গাড়ির মালিক ও তার চালক জানোয়ারের মতো যেইভাবে রক্তাক্ত করেছে, তার ভিডিও আপনারা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই মুহূর্তে আমার আর কিছু বলার ভাষা নাই।’

এর আগে, সামাজিকমাধ্যমের এক পোস্টে ধাক্কা ও মারধর করে পালিয়ে যাওয়া গাড়িটির নম্বর শেয়ার করে মনিরা মিঠু লেখেন, ‘কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পিছনে ভয়ঙ্কর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে, আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে, পালিয়েছে দুইজন।’

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর