চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য, সেই ভাইরাল ফটোকার্ড নিয়ে যা বললেন ফারুকী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নয়’—এমন শিরোনামের একটি নিউজ ফটোকার্ড সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয়। বিশেষ করে নেটিজেনরা কার্ডটি শেয়ার দিয়ে চলচ্চিত্র-সংক্রান্ত এ ধরনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। যদিও সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো নীতিমালা কিংবা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানা গেছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ঘটনার সূত্র ধরে দেশীয় গণমাধ্যমকেও একহাত নিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘আমি সরকারের কেউ না। ফলে সরকারকে ডিফেন্ড (রক্ষা) করা আমার কর্তব্য না। কিন্তু ফটোকার্ড-সন্ত্রাস দেখে একটা কথা বলতেই হচ্ছে, হাতেগোনা একটা বা দুইটা প্ল‍্যাটফর্ম ছাড়া বেশিরভাগ প্ল‍্যাটফর্মকে অবিশ্বাস করা এখন সবার ঈমানী দায়িত্ব হয়ে গেছে (হাসির ইমোজি)!’

মূল প্রসঙ্গটি তুলে তিনি লেখেন, ‘সিনেমায় সিগারেট দেখালে জাতীয় পুরস্কার দেওয়া হবে না—এই ফটোকার্ড দেখেই আমি নিশ্চিত ছিলাম এটা আরেকটা গাঁজাকাণ্ড! কারণ এই সরকার এখনও চেয়ারে বসতেই পারল না, আর এ রকম দ্রুততার সাথে এই রকম ছোট একটা কাজ করে ফেলবে? সরকার যন্ত্রের গতি ভেতর থেকে দেখার অভিজ্ঞতা থেকে আমি জানতাম এটা অসম্ভব। তথ‍্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানলাম এ রকম কোনো সিদ্ধান্ত দূরের কথা, আলোচনাও হয়নি। তাহলে ঘটনা কী? ধূমপানবিরোধী একটা প্রতিষ্ঠান এক আলোচনা অনুষ্ঠানে এই দাবি জানিয়েছে। আর তৈরি হয়ে গেল এমন এক কায়দা করা ফটোকার্ড, যেটা দেখলে মনে হবে ঘটনাটা ঘটেই গেছে।’
 
সবশেষে রসিকতা করে ফারুকী লেখেন, ‘‘সাম্প্রতিক সময়ে ফটোকার্ড ও ভুয়া ভিডিও রিপোর্ট এমন জায়গায় চলে গেছে যে মানুষের এখন একটা থাম্বরুল করার সময় আসছে ‘যাহা পড়িব, যাহা দেখিবো, কিছুই বিশ্বাসিবো না’। গত কয়দিনে অন্তর্বর্তী সরকার নিয়ে যে পরিমাণ গাঁজাখুরি গল্প উৎপাদন করা হয়েছে সেটা নিয়ে কেউ একটা ফ‍্যাক্টচেক করেন, দেখতে পাবেন অবস্থা। আচ্ছা, গাঁজা কি এখন খুবই সস্তা?’’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল হয় সেই ফটোকার্ড, যেখানে লেখা ‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’। আর এই শিরোনাম পড়েই বর্তমান সরকারের সমালোচনায় মেতে উঠে অনেক নেটিজেন! যদিও এ ধরনের কোনো সিদ্ধান্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কিংবা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। মূলত সমালোচনার মুখে পড়া ফটোকার্ডের সেই মন্তব্যটি উঠে এসেছে মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থা (মানস) ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা থেকে। আর তা না বুঝেই অনেকে সরকারের সমালোচনায় মেতে উঠেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং ভুক্তভোগী পরিবারের মর্যাদা রক্ষায় বিশেষ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তার মতে, শুধু...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিকমাধ্যমে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি...
চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তিনি সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর