যে কারণে গ্রেপ্তার হলেন ব্রিটনি স্পিয়ার্স

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম

মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্সকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশের সদস্যরা তাকে আটক করেন। পুলিশের দাবি, তার চালানো বিএমডব্লিউ ব্র্যান্ডের একটি গাড়ি অতিরিক্ত গতিতে চলছিল—এমন অভিযোগ পাওয়ার পরই কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়।

গাড়িটি থামানোর পর কর্মকর্তারা লক্ষ্য করেন, তার মধ্যে মাদক বা অ্যালকোহলের প্রভাব থাকতে পারে, এমন কিছু লক্ষণ রয়েছে। এরপর তাকে কয়েকটি ফিল্ড সোবরাইটি পরীক্ষা দিতে বলা হয়।

পরে বৃহস্পতিবার ভোরের দিকে তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। আগামী ৪ মে তাকে ভেনচুরা কাউন্টি সুপিরিয়র কোর্টে হাজিরা দিতে হবে বলে জানা গেছে।

ব্রিটনির একজন প্রতিনিধি জানিয়েছেন, তিনি আইনের প্রতি সম্মান জানিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ায় অংশ নেবেন।

পুলিশ বলছে, ঘটনাটি এখনও তদন্তাধীন এবং পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। ঘটনার পর তার গাড়িটি জব্দ করা হয়েছে। জেল নথিতে তার পেশা হিসেবে লেখা হয়েছে ‘সেলিব্রিটি’।

আইন অনুযায়ী রক্ত পরীক্ষার জন্য তাকে অল্প সময়ের জন্য একটি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছিল, তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

এদিকে গ্রেপ্তারের খবর প্রকাশের পর ব্রিটনি স্পিয়ার্স তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলেছেন বলেও জানা গেছে।

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথিত স্বামী ও ব্যবসায়িক পার্টনার প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে চাকরি, ডিলারশিপ দেওয়া এবং গাড়ি ভাড়া নিয়ে...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রক্রিয়ায় শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ আলোচনায় এলেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি কোনো...
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা-গায়ক আলি জাফর আবারও আলোচনায়। ‘ডিয়ার জিন্দগি’ ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের পর ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন তিনি। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত...
মঞ্চে গান গাইতে গিয়েই আবেগে ভেঙে পড়লেন বলিউয়ের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। শ্রোতা-দর্শকের সামনে দাঁড়িয়ে বারবার ক্ষমাও চাইতে দেখা যায় তাকে। শনিবার ভারতের লখনউ শহরে একটি লাইভ কনসার্টে গান পরিবেশন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
যে ম্যাচ কেউ খেলতে চায় না, সে ম্যাচেই হলো ১০টি গোল। এবারের বিশ্বকাপটা এমনই। প্রতিটি ম্যাচেই থাকছে কিছু না কিছু চমক। গতকাল রাতে রুদ্ধশ্বাস এক ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে সান্ত্বনা পুরস্কার...
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের মহাতারকাখচিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ...
লোডিং...

এলাকার খবর