৬৬ বছর বয়সে অন্তঃসত্ত্বা! এমন গুঞ্জনের পর মুখ খুললেন নীনা গুপ্তা

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা আবারও আলোচনায়। কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে—৬৬ বছর বয়সে নাকি তিনি অন্তঃসত্ত্বা! কয়েকটি স্থিরচিত্র ঘিরেই মূলত এই জল্পনার শুরু, যা দ্রুতই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন নীনা গুপ্তা। বলিউড হাঙ্গামার সঙ্গে আলাপে প্রথমে হাস্যরসের সুরেই প্রতিক্রিয়া দেন তিনি। মজা করে বলেন, ‘‘আমার এটুকুই দরকার ছিল, বাস্তব জীবনের একটা ‘বাধাই হো!''

উল্লেখ্য, ‘বাধাই হো’ সিনেমায় প্রিয়ংবদা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, যেখানে ৬০ বছর বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এক নারী।

মজার পর অবশ্য গুঞ্জনের বিষয়ে পরিষ্কার ব্যাখ্যাও দেন এই অভিনেত্রী। নীনা বলেন, 'এখানে কোনো বাধাই হো নেই। আমি অন্তঃসত্ত্বা নই। আসলে যে শাড়িটা পরেছিলাম, সেটার কাপড় বেশ মোটা ছিল। তাই রিসেপশনে আমাকে একটু ভারী দেখাচ্ছিল।'

যদিও এই গুঞ্জনকে খুব একটা বিরক্তিকর মনে করেননি তিনি। বরং বিষয়টি উপভোগ করছেন বলেই জানান। নীনার ভাষ্য, 'এই বয়সে আমার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটা দেখে আমার ভালোই লাগছে। এতে বোঝা যায়, জাতি হিসেবে ধীরে ধীরে আরও উদার ও প্রগতিশীল হচ্ছি।'

সেদিনের আয়োজনে নীনা। ছবি: সংগৃহীতসম্প্রতি ভারতের হায়দরাবাদের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণতে আয়োজিত এক তারকাখচিত বিবাহোত্তর সংবর্ধনায় স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন নীনা গুপ্তা। অনুষ্ঠানটি ছিল অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার রিসেপশন। সেখানকার একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় এই গুঞ্জন।

ব্যক্তিগত জীবনেও বহুবার আলোচনায় এসেছেন নীনা গুপ্তা। আশির দশকে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি ভিভ রিচার্ডসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা হয়। ১৯৮৯ সালে বিয়ে ছাড়াই তাদের কন্যার জন্ম দেন তিনি। পরে একাই মেয়েকে বড় করেন নীনা। তার মেয়ে মাসাবা গুপ্তা বর্তমানে ভারতের পরিচিত ফ্যাশন ডিজাইনার; বয়স এখন ৩৬।

পরবর্তী সময়ে ২০০৭ সালে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা গুপ্তা। তখন তার মেয়ে মাসাবার বয়স ছিল ১৮ বছর। দ্বিতীয় সংসারে আর সন্তান না হলেও বর্তমানে স্বামী বিবেক মেহরার সঙ্গেই দাম্পত্য জীবন পার করছেন এই অভিনেত্রী।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর