সিয়ামের আইটেম গানে হলিউডের নাটালিয়া! যা বললেন পরিচালক

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৫:১২ পিএম

ঈদের সিনেমা ‘রাক্ষস’ ঘিরে নতুন এক গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, এর একটি আইটেম ডান্স নাম্বারে পারফর্ম করতে দেখা যেতে পারে হলিউড–বলিউডের অভিনেত্রী নাটালিয়া জানোসজেককে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, মেহেদী হাসান হৃদয় পরিচালিত এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমার ওই গানের শুটিং নাকি ইতিমধ্যেই ভারতের মুম্বাইয়ে সম্পন্ন হয়েছে। বিশাল আয়োজনের সেই গানে কোরিওগ্রাফি করেছেন বলিউডের পরিচিত নৃত্যপরিচালক আদিল শেখ।

গুঞ্জনে আরও বলা হচ্ছে, হলিউডের আলোচিত সিনেমা ‘থ্রি সিক্সটি ফাইভ ডেজ’ এবং বলিউডের আসন্ন ছবি ‘হাউসফুল ফাইভ’-এ অভিনয় করা নাটালিয়াকেই এই ডান্স নাম্বারে দেখা যাবে।

তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি নির্মাতা। এ বিষয়ে যোগাযোগ করা হলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা দ্রুত কথা বলব। এই তো আর ক’টা দিন। তারপরই দর্শক দেখতে পারবেন সিয়ামের বিপরীতে আইটেম গানে কে আছেন!’

এদিকে জানা গেছে, এ সপ্তাহেই প্রকাশিত হতে যাচ্ছে ‘রাক্ষস’ ছবির অফিসিয়াল টিজার। বর্তমানে ছবিটির পোস্ট–প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। সব ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর